এক্সপ্লোর

Kolkata News: বিবাদী বাগে হোমিওপ্যাথি দোকানে ঢুকে রাত কাটাল 'চোর', চ্যাংদোলা করে বের করল পুলিশ! কী মতলব ছিল?

পুলিশ মনে করছে হোমিওপ্যাথি সেন্টারটি যখন বন্ধ হচ্ছিল সেই সময়ই ওই যুবক ওখানে ঢুকে লুকিয়ে থাকেন। তারপর শাটার বন্ধ করার পর সে ওখানেই আটকে পড়ে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বিবাদী বাগে হোমিওপ্যাথি ওষুধের দোকানে সন্দেহভাজন যুবক। শাটারের তালা ভেঙে এক যুবককে উদ্ধার করে পুলিশ। গতকাল সন্ধে সাড়ে ৭টায় বিবাদী বাগের এই হোমিওপ্যাথি ওষুধের দোকান
বন্ধ হয়ে যায়। তালাবন্ধ দোকানে কীভাবে ঢুকল ওই যুবক? কোথায় লুকিয়েছিল? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।                                                    


রাতভর দোকানের মধ্যেই ছিলেন ওই ব্যক্তি। পরনে জিন্স, খালি গায়ে গলায় তোয়ালে পরিহত। পুলিশের দাবি, চুরি করতে গিয়ে দোকানে আটকে পড়ে ওই যুবক। এরপর আর বেরনোর উপায় পাননি। সারারাত সেখানেই ছিল। শাটার খুলেই দেখা যায় তাঁকে। হোমিওপ্যাথি ওই চিকিৎসাকেন্দ্রেই রাত কাটান তিনি। কী উদ্দেশ্যে ওখানে গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। 

পুলিশ মনে করছে হোমিওপ্যাথি সেন্টারটি যখন বন্ধ হচ্ছিল সেই সময়ই ওই যুবক ওখানে ঢুকে লুকিয়ে থাকেন। তারপর শাটার বন্ধ করার পর সে ওখানেই আটকে পড়ে। 'আয় বাবা আয়' করে ডাক দিতে থাকেন উপস্থিত পুলিশ কর্মীরা। এরপর জোর করে তাঁকে বাইরে আনতেই সে রাস্তায় শুয়ে পড়েন। বায়নাও করতে থাকেন না যাওয়ার। শেষে চ্যাংদোলা করে তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়।                                         

আরও পড়ুন, 'আমরা শিক্ষিত হয়ে এসব কেন নেব!', শ্বশুরের দেওয়া ৫ লক্ষ যৌতুক ফেরালেন জামাই

এদিকে সকাল সকাল এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানের বাইরে ভিড় করেন স্থানীয়রা। ওই যুবককে আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। কী উদ্দেশ্যে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ঢুকেছিল ওই যুবক? চুরির উদ্দেশ্যে? খতিয়ে দেখছে পুলিশ।

এই চেম্বারটি যার তিনি বলেন, 'আমি কিছুই জানতাম না। আমাকে ফোন করে ডাকা হল। চেম্বার শেষ করে কাল শাটার দিয়েই যাওয়া হয়েছিল। কী করে ঢুকল সেটার আশ্বর্য হচ্ছি। দোকানের ভিতরে আওয়াজ শুনে আমায় জানান হয়। আমি পুলিশকে জানাই তারপর এসে দেখি এই ঘটনা।' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
CPM-TMC Alliance: জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget