এক্সপ্লোর

Behala News: বেহালায় বাড়ির মধ্যে থেকে উদ্ধার বৃদ্ধার দেহ, হাসপাতালে বউমা ও নাতি, চাঞ্চল্য শহরে

Kolkata News: প্রত্যক্ষদর্শীদের দাবি, গত দুদিন ধরে বাড়িতে আলো জ্বলছিল না। এমনকি, কারও সাড়া শব্দও পাওয়া যাচ্ছিল না বাড়ির ভিতর থেকে।

পার্থপ্রতিম ঘোষ ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: ভর সন্ধেয় শহরে চাঞ্চল্যকর ঘটনা (Kolkata News)। বেহালায় (Behala News) তালাবন্ধ বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ (Elderly Woman)। একই বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হল বৃদ্ধার বউমা এবং সংজ্ঞাহীন অবস্থায় থাকা তাঁর নাতিকে। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। স্থানীয়দেরও তেমনই অনুমান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গত দু'দিন ধরে বাড়িতে আলো জ্বলছিল না। এমনকি, কারও সাড়া শব্দও পাওয়া যাচ্ছিল না বাড়ির ভিতর থেকে। এর পরই শনিবার, বৃদ্ধার বউমা দরজার তালা ভাঙার জন্য প্রতিবেশীদের কাছে শাবল চান। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, বাড়ির সামনে গেলে তাঁরা দুর্গন্ধ পান। তাতে তাঁরাই বেহালা থানায় খবর দেন।

শনিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। গেটের তালা ভেঙে একটি ঘর থেকে বছর ৯৫-এর বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পাশের ঘরে তাঁর নাতি সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন। সেই ঘরে ছড়িয়ে পড়ে ছিল ঘুমের-সহ বিভিন্ন ওষুধের খালি স্ট্রিপ।

আরও পড়ুন: Madan Mitra: 'ছাত্রও জুটবে না, বাদাম বেচতে হবে', সৌগতকে কটাক্ষ মদনের, অভিষেকের নারদ-মন্তব্যে টানাপোড়েন তৃণমূলে

সূত্রের দাবি, বৃদ্ধার বউমা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গন্ডগোলের সময় ছেলে মারধর করছিল। শাশুড়ি ঠেকাতে গেলে, তাঁকেও মারধর করে ধাক্কা দেন ওই যুবক। তাতে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধা। মারা যান তিনি। ওই মহিলা জানিয়েছেন,  এর পর, তাঁর ছেলে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিভিন্ন ওষুধ খেয়ে ফেলেন।

পুলিশ সূত্রে দাবি, বৃদ্ধার নাতির মানসিক রোগের চিকিৎসা চলছিল। পারিবারির বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধার বউমা এবং নাতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্বাভাবিক মত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করছে পুলিশ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কিছু টেরই পাননি তাঁরা। দু'দিন ধরে আলো জ্বলেনি বাড়ি থেকে। কাউকে বেরোতেও দেখা যায়নি। কারও সাড়াশব্দও মেলেনি। বৃদ্ধার বউমা ডাকাডাকি না করলে বিষয়টি জানতেই পারতেন না তাঁরা। পারিবারিক অশান্তি থেকেই এই ঘটনা বলে অনুমান করছেন তাঁরাও। কিন্তু এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি পুলিশ। তদন্ত শুরু হয়েছে এই ঘটনায়। অভিযুক্ত যুবক এবং বৃদ্ধার বউমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget