এক্সপ্লোর

Behala Chaos: বাবন আত্মসমর্পণ করুক, সাফ জানালেন রত্না চট্টোপাধ্যায়

Behala Clash: বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, 'এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তিত।''


আবির দত্ত, কলকাতা: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর থমথমে বেহালার (Behala) চড়কতলা। প্রবল আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের দাবি, দীর্ঘদিনের বাসিন্দা হলেও এর আগে কখনও এরকম তাণ্ডব তাঁরা আগে দেখেননি। আবার কারও দাবি, প্রশাসন শান্তি বজায় রাখার জন্য দ্রুত পদক্ষেপ করুক। চড়কতলায় হামলার ঘটনার দেড়দিন পরও মূল অভিযুক্ত ও এলাকার তৃণমূল যুবনেতা বাবন বন্দ্যোপাধ্যায় অধরা। রাতভোর তল্লাশি চালিয়েও তাঁর হদিশ মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার রাতে চড়কতলা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে। এলাকা জুড়ে চলে অবাধে ভাঙচুর। আবাসনে ঢুকে চলে তাণ্ডব। সবটাই হয় পুলিশের (Police) সামনেই। 

বিধায়কের কাছে দরবার:
এরই মধ্যে মূল অভিযোগ যাঁর বিরুদ্ধে এবং ঘটনায় যাঁদের পুলিশ গ্রেফতার (arrest) করা হয়েছে তাঁদের বাড়ির তরফেও লোকজন এসেছিলেন বিধায়কের কাছে। আজ স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নালিশ করেন অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়ের পরিবার। বিধায়ক সাফ জানিয়েছেন, অভিযুক্ত বাবন যেন আত্মসমর্পণ করেন। এরই মধ্যে অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। 

কী বললেন বিধায়ক:
বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, 'এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তিত। বেহালার মতো জায়গায় ঘটনা ঘটেছে। মুখ্য়মন্ত্রী চিন্তিত। মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেছেন যাঁরা দোষী তাঁরা শাস্তি পাবেই। এফআইআরে যাদের নাম রয়েছে তাঁদের পুলিশের কাছে সারেন্ডার করতে বলেছি।' বিধায়কের আরও দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নয়। এটা দুটি পাড়ার ঘটনা। ঝামেলা হয়েছিল, তা পুলিশের মাধ্যমে থামানো হয়েছিল। পরে আবার ঝামেলা হয়। বিধায়কের আশ্বাস, 'যারা এই ঘটনায় দোষী, তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। ১২১ নম্বর ওয়ার্ডে বারবার ঝামেলার অভিযোগ এসেছে। ওয়ার্ডের কাউন্সিলরকে বলেছি এলাকাটিকে যেভাবে হোক শান্ত করতে হবে।' সাধারণ মানুষের ক্ষতি হওয়ায় তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'সাধারণ মানুষের বাড়িতে ঢিল ছুড়েছে। স্কুলের গাড়ি, স্কুটার ভেঙেছে। এগুলি ঠিক নয়। রাতে ঘুমনোর সময় এমন ঘটনা ঘটলে তা কাম্য না। এলাকার মানুষ ভরসা করে ভোট দিয়েছে। আমি সাধারণ মানুষের পাশে রয়েছি।'  

বিজেপির কটাক্ষ: 
ঘটনা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি (BJP) নেতা রাহুল সিনহার অভিযোগ, 'বেহালায় শুধু কাটমানির লড়াই হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীদের এলাকা দখলের লড়াই হয়েছে।' 

আরও পড়ুন: ফরাক্কায় গ্রাহক সেজে ব্যাঙ্ক ডাকাতির ৫৫ লক্ষ টাকা উদ্ধার !

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget