এক্সপ্লোর

Kolkata Fire : বেলেঘাটায় পেট্রোল পাম্পের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা ট্রাকে বিস্ফোরণ, অল্পের জেরে রক্ষা

বেলেঘাটায় পেট্রোল পাম্পের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা ট্রাকে বিস্ফোরণ। ট্রাকে রান্না করার সময় আগুন লেগে যায় বলে জানিয়েছেন এক ট্রাকচালক। গ্যারেজে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে দমকল।

হিন্দোল দে ও রঞ্জিত সাউ, কলকাতা : দাউদাউ করে জ্বলছে পেট্রোল পাম্পের (petrol pump) পাশে দাঁড়িয়ে থাকা তিনটি ট্রাক। হঠাৎ বিস্ফোরণ (explosion)। হুলুস্থুলকাণ্ড বেলেঘাটায় (beleghata)। অল্পের জন্য রক্ষা পায় পেট্রোল পাম্প। এড়ানো যায় বড়সড় দুর্ঘটনা।

ঠিক কী ঘটেছে

বরফকলের কাছে পেট্রোল পাম্পের পিছনেই রয়েছে গ্যারেজ (garrage)। সেখানে দাঁড়িয়ে ছিল তিনটি ট্রাক (truck)। শুক্রবার সকাল ১১টা নাগাদ, হঠাৎই আগুন লাগে একটি ট্রাকে। একে একে বাকি দু’টি ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে। এরপর হঠাৎই মাঝের ট্রাকে বিস্ফোরণ ঘটে। ট্রাকের মধ্যে রান্না করতে গিয়েই আগুন ধরে যায় বলে জানিয়েছেন এক ট্রাকচালক। 

কী জানাচ্ছে দমকল

পেট্রোল পাম্পে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও, গ্যারেজে তার কোনও ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন দমকল আধিকারিক। পাম্প মালিক জানিয়েছেন গ্যারেজটি তাদের নয়। বেআইনি পার্কিংয়ের অভিযোগে সরব হয়েছেন স্থানীয় কাউন্সিলরও। পাম্প মালিক বলেছেন, বিপিসিএলের জায়গা, পাম্প আমরা ফ্রাঞ্চাইজি নিয়ে চালাচ্ছি। পিছনের গ্যারেজ পুরনো, স্থানীয় লোকজন চালায়, অনেকেই যাতায়াত করে, আমাদের আটকানোর এক্তিয়ার নেই, দমকল ও পুলিশকে জানিয়েছি।

দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় দু-ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পায় পেট্রোল পাম্প। এড়ায় বড়সড় দুর্ঘটনা।

চলতি সপ্তাহেই তুফানগঞ্জের (Tufangung) ইলাদেবী গার্লস হাইস্কুলের মিটার বক্সে আগুন (Fire) লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। কোথাও আগুন লেগেছে অনুভব করতেই স্কুলের শিক্ষিকারা দেখেন মিটার বক্স আগুন লেগেছে। পোড়া পোড়া গন্ধ পেতেই তাঁরা বাইরে বেরিয়ে দেখেন স্কুলের মূল মিটার বক্স থেকে আগুন বেরচ্ছে। আর সেখান থেকেই পোড়া গন্ধ আসছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন তাঁরা। দমকলের একটি ইঞ্জিন দ্রুত এসে আগুন নেভায়। অল্পের জন্য রক্ষা পায় গোটা স্কুল।

আরও পড়ুন- ঝড়ের তাণ্ডবে বিঘ্ন কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচলে, কেতুগ্রামে মৃত্যু স্কুলছাত্রীর

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget