এক্সপ্লোর

Bhangar Couple Death: রক্তাক্ত স্বামীর দেহ, শাড়ির ফাঁসে ঝুলছেন স্ত্রী, ভাঙড়ে দম্পতির রহস্যমৃত্যু

South 24 Parganas News: ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। 

কলকাতা: ভাঙড়ের চন্দনেশ্বরে দম্পতির রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল জোড়া দেহ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর দেহ। তাঁর শরীরে কোপানোর দাগ রয়েছে। শাড়ির ফাঁসে ঝুলছিল স্ত্রীর দেহ। বাড়ির সামনে রাস্তাতেও রক্তের দাগ দেখতে পাওয়া গিয়েছে। পরিবারের অভিযোগ দম্পতিকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। (Bhangar Couple Death)

রবিবার সকালে ওই দম্পতির দেহ উদ্ধার হয়। বাড়িতে ঘরের ভিতর, খাটের উপর পড়ে ছিল স্বামীর দেহ। তাঁর ঘাড়ের কাছে, গলার কাছে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর দাগ রয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, মাথাতেও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে সন্দেহ। পুলিষ এসে পৌঁছলে প্রথমে স্বামীর দেহ উদ্ধার হয়। ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্ত্রীর দেহ। (South 24 Parganas News)

পুলিশ সূত্রে খবর, ঘরের মধ্যে থেকে একটি কুড়ুল উদ্ধার হয়েছে। ওই কুড়ুলে রক্তের দাগও রয়েছে বলে খবর। স্বামী-স্ত্রীর মধ্যে কি কোনও বিষয় নিয়ে অশান্তি বাধে? না কি এর নেপথ্যে তৃতীয় ব্যক্তির হাত রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ। তবে পরিবার এবং পরিজনদের দাবি, স্বামী-স্ত্রীকে খুন করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, তার ঠিক উল্টো দিকে একটি দোকানে তিনটি সিসিটিভি লাগানো রয়েছে। সেই ক্যামেরার ফুটেজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। সেই রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে স্বামীকে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের।

যে দম্পতির দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্য়ে স্বামী ছিলেন পেশায় সবজি ব্যবসায়ী। ওই দম্পতির কিশোর ছেলে জানিয়েছেন, দরজার ছিটকিনি ভাঙা ছিল। সকালে ঘুম থেকে উঠে মা-বাবাকে ওই অবস্থায় দেখতে পান তিনি। পাড়া-পড়শিরা ছুটে আসেন ঘটনার কথা জেনে। খবর যায় চন্দনেশ্বর থানায়। 
চন্দনেশ্বর থানার পুলিশ গিয়েই জোড়া দেহ উদ্ধার করে। নিহতের মেয়ের দাবি, গতকাল রাতেও মা-বাবার সঙ্গে ভিডিও কলে কথা হয় তাঁর। মা-বাবাকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন তিনিও। ওই দম্পতির মেয়ে বলেন, "বাইরের লোক কেউ করে দিয়ে গিয়েছে। রাত ১০টার দিকে পাশাপাশি বসে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে। ঝগড়া-ঝাঁটি কিছু ছিল না। ঘরে তালা দিয়ে শুতেন। তালা ভাঙা মানে বাইরের লোক এই ক্ষতি করে দিয়ে গিয়েছে।"

এই জোড়া মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। দম্পতির মেয়ে জানিয়েছেন, কারও সঙ্গে শত্রুতা ছিল বলে জানা নেই তাঁর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে, না কি রবিবার ভোরে, তা-ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা পৌঁছেছে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget