এক্সপ্লোর

Kolkata News: পরিবেশরক্ষা শুধু মুখের কথাই, কলকাতার বহু রাস্তায় এখনও নিষিদ্ধ সাইকেল

World Environment Day 2022: শুক্রবার ছিল বিশ্ব সাইকেল দিবস। আর রবিবার রয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এই পরিস্থিতিতে পরিবেশের দিকটি মাথায় রেখে, সাইকেলের গুরুত্বের কথা বলছেন পরিবেশকর্মীরাও।

শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বেড়েছে সাইকেলের চাহিদা (Bicycle)। কিন্তু কলকাতা (Kolkata News) শহরের বহু রাস্তাতেই সাইকেল চলাচল নিষিদ্ধ। ফলে ফাঁপরে পড়ছেন অনেকে। তাঁদের দাবি, সাইকেল বে-র সংখ্যা আরও বেশি বাড়াক পুরসভা (KMC)। দূষণ কমাতে একই কথা বলছেন পরিবেশকর্মীরা। তবে ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, শহরের যা পরিস্থিতি, তাতে এই দাবি মানা কঠিন।

বিড়ম্বনা, জরিমানার ভয় সাইকেলে

প্রথমে করোনার কারণে রুজি-রোজগারে কোপ। তারপর পেট্রোল-জ্বালানির আকাশোছোঁয়া দাম। জোড়াফলায় বিপর্যস্ত বহু মানুষেরই কর্মস্থলে যাওয়ার অন্যতম ভরসা সাইকেল। আগের তুলনায় গত ২ বছরে এই দ্বিচক্রযানের ওপর বেড়েছে নির্ভরতা।

কিন্তু এরই পাশাপাশি, বেড়েছে বিড়ম্বনাও। সাইকেল চালিয়ে খাস কলকাতায় ঢুকতেই বিপদে পড়ছেন অনেকেই। কারণ, তিলোত্তমার বহু রাস্তাতেই সাইকেলের নো এন্ট্রি। পুরসভা সূত্রে খবর, কলকাতার বুকে এমন শতাধিক রাস্তা রয়েছে, যেখানে সাইকেল চালালেই গুণতে হবে জরিমানা। 

ফলে এইসব রাস্তায় সাইকেল চালাতে গিয়ে প্রায় প্রতিদিন গুনকার দিতে হচ্ছে কাউকে না কাউকে। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়া এমন বহু সাইকেল চালকই দাবি করছেন, শহরের রাস্তায় বাড়ানো হোক সাইকেল বে-র সংখ্যা।

আরও পড়ুন: North 24 Parganas : বিবাদ-ধস্তাধস্তির মাঝে মায়ের কোল থেকে পড়ে ৮ মাসের শিশুর মৃত্যু, উত্তপ্ত রাজারহাট

শুক্রবার ছিল বিশ্ব সাইকেল দিবস। আর রবিবার রয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এই পরিস্থিতিতে পরিবেশের দিকটি মাথায় রেখে, সাইকেলের গুরুত্বের কথা বলছেন পরিবেশকর্মীরাও। পরিবেশ কর্মী সোমেন্দ্রমোহন ঘোষ বলেন, "সাইকেলের ব্যবহার বাড়লে ৪০ শতাংশ দূষণ কমতে পারে।"

তবে বললেই যে সাইকেল বে বাড়ানো যাবে না, সেকথা স্পষ্ট করে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, "কলকাতার মতো শহরে কঠিন, ৭ শতাংশ রাস্তা আছে, সেক্ষেত্রে মূল শহরে সাইকেল বে করা কঠিন।"

সাইকেলকে প্রাধান্য দেওয়ার দাবি

কলকাতায় সাইকেল বে-র সংখ্যা অনেক কম। অথচ, সেক্টর ফাইভের এসডিএফ থেকে কলেজ মোড় পর্যন্ত এটি থাকলেও তা বদলে গেছে ফুটপাতে। সব মিলিয়ে সকলেরই দাবি, সাইকেল চলাচলের আরও সুযোগ করে দিক প্রশাসন। তাতে যেমন পরিবেশে দূষণ কমবে, তেমনই বাড়বে শরীরচর্চাও।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget