এক্সপ্লোর

Kolkata News: ৭ লক্ষ টাকার প্রতারণা! ঋণের টোপে অ্যাপ ডাউনলোড করিয়ে  ব্ল্যাকমেলিং মহিলা ব্যবসায়ীকে, ধৃত ২

Kolkata Crime News:পুলিশ জানিয়েছে, শুধু প্রতারণা নয়, মোবাইল ফোন হ্যাক করে ছবি নিয়ে ওই মহিলা ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে অভিযুক্তরা। ওই মহিলার অভিযোগ, গত ডিসেম্বর মাসে তাঁর কাছে একটি ফোন আসে।

প্রকাশ সিনহা, কলকাতা:  মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড (App Download) করে চটজলদি ঋণ (Loan trap) পাইয়ে দেওয়ার টোপ দিয়ে (Kolkata) লেকটাউনের (Laketown) মহিলা ব্যবসায়ীর (Woman Trader) কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার দুই প্রতারক (Fraud)। গত বছরের ২২ ডিসেম্বর এ ব্যাপারে লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়। মহিলা ব্যবসায়ীর অভিযোগ, অ্যাপ ডাউনলোড করার নাম করে তাঁর মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। অভিযোগকারিণীর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর শুরু হয় ব্ল্যাকমেল। চাপ দিয়ে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গতকাল রাতে লেকটাউন এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে ধৃতদের একজন প্রদীপ্ত দাস মধ্যমগ্রামের বাসিন্দা। অন্য অভিযুক্ত সৌরভ মণ্ডলকে বানতলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুধু প্রতারণা নয়, মোবাইল ফোন হ্যাক করে ছবি নিয়ে ওই মহিলা ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে অভিযুক্তরা। ওই মহিলার অভিযোগ, গত ডিসেম্বর মাসে তাঁর কাছে একটি ফোন আসে। ফোন করে তাঁকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ জন্য তাঁকে লোন অ্যাপ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। ওই অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তাঁর ফোন হ্যাক করে নেয় প্রতারকরা। তাঁর সমস্ত কন্ট্যাক্ট ও তথ্য দুষ্কৃতীরা হাতিয়ে নেয়। এরপর একটি ছবি নিয়ে ওই মহিলা ব্যবসায়ীকে ব্ল্যাকমেলিং শুরু করে প্রতারকরা। ছবিটি বিকৃত করে তারা তাঁকে হুমকি দিয়ে ব্ল্য়াকমেল করতে শুরু করে। এভাবে ব্ল্যাকমেল করে ওই মহিলা ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা প্রতারককা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। 

তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটা চক্র রয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ শুরু করেছে পুলিশ। আপাপত গ্রেফতার দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। এরপর দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ। 

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget