এক্সপ্লোর

Bowbazar House Cracked Live : বউবাজারের দুর্গা পিটুরি লেনে বিপর্যয়ের আঁচ পড়েছে স্বর্ণশিল্পেও! বন্ধ দোকান ও কারখানা

Bowbazar Incident : বুধবার সন্ধেয় ২০১৯-এর সেই দুঃসহ স্মৃতি ফিরল বউবাজারে। এই সংক্রান্ত সমস্ত খবরের আপডেটে চোখ রাখুন...

Key Events
Kolkata Bowbazar House Cracks Live Updates Several houses develop cracks amid metro construction locals evacuated Bowbazar House Cracked Live : বউবাজারের দুর্গা পিটুরি লেনে বিপর্যয়ের আঁচ পড়েছে স্বর্ণশিল্পেও! বন্ধ দোকান ও কারখানা
একের পর এক বাড়িতে ফাটল বউবাজারে

Background

কলকাতা : প্রায় আড়াই বছর পরে বউবাজারে (Bowbazar Incident) ফিরল সেই পুরনো আতঙ্ক। মেট্রোর (Metro Construction) কাজ চলাকালীন বউবাজারে ফের ফাটল। সন্ধে থেকে বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে বলে অভিযোগ। তাতে বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় আড়াই বছর আগের সেই স্মৃতি ফিরে এসেছে, যখন বাড়ি ছাড়তে হয়েছিল বহু মানুষকে। এ দিনও ফাটল দেখা দেওয়ায় দলে দলে মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। 

২০১৯-এর ভয়াবহ স্মৃতি ফিরল বউবাজারে

বুধবার সন্ধেয় ২০১৯-এর অগাস্ট মাসের সেই দুঃসহ স্মৃতি ফিরল বউবাজারে। এ বারও ঘটনাস্থল সেই দুর্গাপিতুরি লেন। মেট্রোর কাজ চলাকালীন সেই সময় কমপক্ষে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে দিতে হয় বেশ কয়েকটি বাড়িও। তাতে দলবলে বাড়ি ছেড়ে অস্থায়ী ঠিকানায় মাথা গোঁজেন স্থানীয়রা। 

এ দিন সন্ধেয় সেই একই গটনার পুনরাবৃত্তি হয়েছে বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, মেট্রোর কাজ চলাকালীন এ দিন কমপক্ষে ১০টি বাড়িতে ফাটল দেখা দেয়। শুধু বাড়িই নয়, রাস্তাতেও ফাটল ধরেছে। ফলে আতঙ্কে বাড়ি ছাড়তে শুরু করেছেন স্থানীয়দের অনেকেই। 

এ দিন খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। মেট্রোের কর্তারাও এলাকায় এসেছিলেন বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তাঁরা। এবিপি আনন্দের ক্যামেরার মুখোমুখি হয়ে বিশ্বরূপবাবু বলেন, "আমি যেটুকু খবর পেয়ে ছুটে এসেছি, বিকেলের অল্প ফাটল ছিল। সন্ধের পর থেকে ফাটল বাড়ছে। অন্তত ১০-১২টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। রাস্তাতেও ফাটল ধরেছে। আমি বুঝতে পারছই না, ২০১৯-এ এত বড় বিপর্যয়ের পর, কাজ হচ্ছে অথচ সাইটে কেউ নেই। তাদের ইঞ্জিনিয়ারের তো ২৪ ঘণ্টা থাকা উচিত! মেট্রো কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তাদের কাউকে এখনও দেখতে পাচ্ছি না। একজন ইঞ্জিনিয়ারও নেই। কাউকে চোখে দেখছি না এখনও। কলকাতা পুলিশ রয়েছে, স্থানীয় মুচিপাড়া থানার পুলিশ রয়েছে। কিন্তু মেট্রোর লোকজন কোথায়! তাঁরা তো টেকনিক্যাল লোক! আমি তো তা নই।"

শুধু তাই নয়, ২০১৯ সালে যে বাড়িগুলিতে ফাটল ধরেছিল, এ দিনও সেই বাড়িগুলিতেই ফাটল ধরেছে। তাহলে সেই সময় ঠিক করে বাড়ি সংস্কার করা হয়নি কিনা, প্রশ্ন উঠছে। তাতেও মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

20:49 PM (IST)  •  12 May 2022

Bowbazar House Cracks LIVE: ঘরছাড়ার সংখ্যা কি বাড়ছে?

১৯-এর আতঙ্ক ’২২-এ ফিরল বউবাজারে। দুর্গাপিতুরি লেনে একের পর এক বাড়িতে ফাটল। ঘর ছাড়া ৮২ জন। এলাকা ঘিরল পুলিশ। 

20:36 PM (IST)  •  12 May 2022

Bowbazar House Cracks LIVE Update: কেন বারবার ঘরছাড়া স্থানীয় মানুষ?

আড়াই বছর আগে মেট্রোর ফিট সার্টিফিকেট পেয়ে দুর্গা পিতুরি লেনের বাড়িতে ফিরেছিলেন ঘরছাড়ারা। কিন্তু ফের মেট্রোর কাজের জন্য ফাটল দেখা দিয়েছে বাড়িতে। তাই দ্বিতীয়বারের জন্য ঘরছাড়া জয়সওয়াল পরিবার। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget