এক্সপ্লোর

Kolkata Building Collapse: চার ফুট জমিতে 'চিঁড়ে-চ্যাপ্টা' ৫ তলা বহুতল! অনুমতি দিল কে?

Garden Reach Incident: মাথার উপর ছাদ যাতে প্রাণহানির কারণ না হয় সেটা দেখতেই হয়। কিন্তু সেই ছবি দেখা যায়নি গার্ডেনরিচে। পুর নিয়মকে উড়িয়ে যত্রতত্র ইচ্ছেমতো তৈরি হয়েছে বহুতল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দুই পাশে দুটি বহুতল। মাঝে এক চিলতে জায়গা। সেইখানেই গজিয়ে উঠেছে বহুতল। যা চওড়ায় চার ফুটও নয়। ছবিটা গার্ডেনরিচের,যেখানে কদিন আগেই ধসে (Kolkata Building Collapase) পড়েছে একটি নির্মীয়মাণ বহুতল, প্রাণ গিয়েছে ১০ জনের। এমন অনিয়ম দেখেও কীভাবে চুপ করে থাকল পুরসভা ও প্রশাসন? উঠছে প্রশ্ন।    

নিজের বাড়ির স্বপ্ন সকলেরই থাকে। সাধ্যমতো ক্ষমতায় নিজের জন্য বাড়ি তৈরি করতে চান অনেকে। কিন্তু তাই বলে নিরাপত্তার ব্যবস্থায় খতিয়ে দেখতে হয়। মাথার উপর ছাদ যাতে প্রাণহানির কারণ না হয় সেটা দেখতেই হয়। কিন্তু সেই ছবি দেখা যায়নি গার্ডেনরিচে।      

খাস কলকাতার বুকে, একফালি বাড়ি। বাঁকা-একটেরে, সেখানেই বাস নাগরিকদের। যেন ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে জীবন কাটানো। গার্ডেনরিচের  বাসিন্দা এম এস আলম বলেন, 'সবথেকে ডেঞ্জারাস মোল্লা বাগানের মোড়ে যে বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং যদি পড়ে যাবে, কয়েক হাজার মানুষ মরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নিতে হবে।'

গার্ডেনরিচে (Garden Reach Building Collapse) এমন একটি আবাসনের কথা বলা হচ্ছে যা মাটিতে দাঁড়িয়ে দুহাতের বেরের মধ্যে চলে আসে। মাত্র ৪ থেকে সাড়ে ৪ ফুট জমির ওপর তৈরি এই আবাসন। দুপাশের ২টি আবাসনের মাঝখান দিয়ে মাথা তুলেছে এই বহুতল। এ যেন চিঁড়ে চ্য়াপ্টা হওয়ার জোগাড়। এই বিপজ্জনক বাড়িও সেই গার্ডেনরিচেরই পাহাড়পুর যেখানে তাসের ঘরের মতো বিল্ডিং ভেঙে ১০জনের মৃত্য়ু হয়েছে। সেই দুর্ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে, নিয়মকানুন শিকেয় তুলে গার্ডেনরিচেরই ১৩৪ নম্বর ওয়ার্ডের আজহার মোল্লাবাগানে হেলে রয়েছে এই বিল্ডিং।

সব দেখেও কীভাবে চুপ পুরসভা-প্রশাসন? (Garden Reach Incident) এই বাড়িটি নিয়ে প্রশ্ন করতেই কলকাতা পুরসভার ১৫ নম্বর বরো চেয়ারম্যান ও তৃণমূল নেতা রঞ্জিত শীল বলেন, 'হতে পারে কি হতে পারে না, সেটা আমি বলতে পারছি না। আপনি ফিজিক্যালি যেটা পেয়েছেন, সেটা তো আপনি নিজেই চোখে দেখেছেন।' তাহলে কি নজরদারি হয় না? রঞ্জিত শীল বলেন, 'আমি ডেইলি সকালবেলা রাউন্ড দিই। এক রাউন্ড, এক ঘণ্টা। তারপর অন্য সব কাজ করি। সব কাউন্সিলররা যদি এরকম অ্যাকটিভভাবে রাউন্ড দিত, তাহলে এই জিনিস হত না।'

বেআইনি বহুতলের দায় কি তাহলে কার্যত দলের কাউন্সিলরদের ঘাড়েই চাপালেন বরো চেয়ারম্যান? দায় ঠেলাঠেলির এই খেলায় আর কত প্রাণ বলি হবে? 

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

সেরা শিরোনাম

West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও

ভিডিও

Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি
Sukanta Majumdar|
SC on SIR | ট্রাইব্যুনালকে তালিকায় নাম তোলার আবেদন শোনার ক্ষেত্রে গুরুত্ব দিতে বলল সুপ্রিম কোর্ট
UP Bus Accident | স্কুলবাসে ট্রাকের ধাক্কা, ৪ পড়ুয়ার মৃত্যু, আহত আরও ৩৫
Supreme Court | ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget