এক্সপ্লোর

India Bangladesh Border Chao: সীমান্তে লাগাতার উস্কানি, এবার বাংলাদেশে তুলে নিয়ে গিয়ে শ্রমিকদের অত্যাচারের অভিযোগ

Bangladesh: অভিযোগ, মঙ্গলবার, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে, ভারতীয় ভূখণ্ডে ঢুকে, এই ৩ জনকে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হয়। চলে মানসিক অত্য়াচার।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের। এবার ত্রিপুরার ৩ শ্রমিককে কাঁটাতারের ওপারে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ। কনকনে শীতে খোলা আকাশের নীচে রাতভর অত্যাচারের অভিযোগ। পরে ৩ ভারতীয় শ্রমিককে ছেড়ে দেওয়ার হয়। 

সীমান্তে লাগাতার উস্কানি, যুদ্ধ-জিগির.। কাঁটাতার দিতে বাধা দেওয়ার মতো অভিযোগ সামনে এসেছে। এরইমধ্য়ে এবার, ত্রিপুরায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে, ৩ শ্রমিককে বাংলাদেশে তুলে নিয়ে গিয়ে অত্য়াচারের অভিযোগ উঠল। ত্রিপুরার সিপাহীজলা জেলা। এপারে কমলাসাগর ওপারে কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া। মাঝে কাঁটাতারের সীমান্ত। সেখানেই জিরো পয়েন্টে, কাঁটাতারের ওপাড়ে দেড়শো গজের মধ্য়ে, ভারতীয় ভূখণ্ডে চাষাবাদের কাজ করেন, সিপাহীজলা জেলার নন্দকুমারের বাসিন্দা, এই ৩ জন।

অভিযোগ, মঙ্গলবার, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে, ভারতীয় ভূখণ্ডে ঢুকে, এই ৩ জনকে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হয়। চলে মানসিক অত্য়াচার। হুমকি, হুঁশিয়ারি। এরপর ৩ জনকে, প্রথমে সেখানকার কসবা থানা, পরে, ব্রাহ্মণবাড়িয়া থানায় তুলে দেওয়া হয়। এরপর, রাত প্রায় ১২টা-১টা নাগাদ ছেড়ে দেওয়া হয় থানা থেকে। আটক হওয়া ৩ ভারতীয়র দাবি, শীতের রাতে, কনকনে ঠান্ডায় কোনওক্রমে জঙ্গলে রাত কাটান তাঁরা। পরদিন সকালবেলা, BSF-এর তৎপরতায় তাঁরা দেশে ফিরে আসেন। আটক হওয়া ত্রিপুরার নাগরিক দুর্যোধন দেববর্মার অভিযোগ,  আমরা কাজ করতে গেছি। এসে ধরে নিয়েছে। থানায় নিয়ে গেছে। ক্ষেত কোপানোর জন্য় গেছিলাম। সিভিল ড্রেসে এসে ধরে নিয়েছে।  ১টা, ১২টা এমন সময়, আমাদের তো ঘড়ি নেই। রাতে ছেড়ে দিয়েছে। জঙ্গলের ভিতরে ঘুমিয়েছি। সকালে ৮টা, সাড়ে টা BSF ডাক দিয়েছে। BSF তুলে এনেছে।

৩ ভারতীয়কে উদ্ধারের পর, মধুপুর থানার হাতে তুলে দেয় BSF. সেখান থেকেই গ্রামে ফিরে আসেন তাঁরা। বাড়ি ফিরলেও, এখনও চোখে মুখে তাঁদের আতঙ্কের ছাপ।সীমান্তে, কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রায়ই চাষের কাজ করতে যান এই এলাকার মানুষ। এই ঘটনার পর, রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন দেববর্মা বলেন, "ওঁরা আগে থেকেই, বিগত ১৫-১৬ বছর তাঁরা মোটামুটি এখানে বাংলাদেশের কমলাসাগর, সেখানে BSF একটা গেট আছে। ওই গেট দিয়ে বিভিন্নকাজে প্রায়ই যেত। তাঁরা গরিব মানুষ। BSF-এর কাছে ডকুমেন্ট দেখিয়েই যায়। বাংলাদেশে বিবাদ সৃষ্টি হয়েছে। তারা ভারতের যেকোনও লোক পেলে তারা, বিভিন্নভাবে আক্রমণ করে। বা ক্ষতি করার চেষ্টা করে।''

আরও পড়ুন: Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget