এক্সপ্লোর

Teachers Transfer Case : 'এত আবেদন আসছে যে গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে', শিক্ষক বদলি মামলায় মন্তব্য বিচারপতির

Calcutta High Court : এব্যাপারে রাজ্যের নীতি জানতে চাইলেন বিচারপতি

কলকাতা : শিক্ষক বদলি মামলার (Teachers Transfer Case) সংখ্যায় বিরক্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । 'সবার লক্ষ্য কলকাতা বা তার আশেপাশে বদলি। এত আবেদন আসছে যে গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে।' আজ এমনই মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এব্যাপারে রাজ্যের নীতি জানতে চাইলেন বিচারপতি।

আদালতে দাখিল হওয়া রাজ্যের রিপোর্ট দেখে বিচারপতি বসু মন্তব্য করেন, কলকাতায় ১১৫টি স্কুল আছে যেখানে ৫০০-র বেশি শিক্ষক আছেন, কিন্তু স্কুল প্রতি ৫০ জনের কম পড়ুয়া। ছাত্র রয়েছে এমন স্কুলে বদলির আবেদনও শুনতে হয়েছে !' পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ, "যদি রাজ্যের মনে হয় শিক্ষক বেশি হয়ে গেছে, তাহলে নতুন নিয়োগ কেন ? যেখানে ছাত্র নেই সেখানকার শিক্ষকদের অন্য স্কুলে পাঠানো হোক।' এই বিষয়ে নীতি তৈরিতে রাজ্যের বাধা কোথায় ?, রাজ্যকে প্রশ্ন বিচারপতির। 

বিচারপতি আজ যে মন্তব্য করেছেন, গত জুলাই মাসে সেরকমই একটি ঘটনার প্রতিফলন দেখা যায় নদিয়া জেলায়। শিক্ষক-শিক্ষিকাদের বদলি রুখতে স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়া ও অভিভাবকরা। নদিয়ার (nadia) তেহট্টের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামলান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। 

কেন বিক্ষোভ?
 
বিক্ষোভকারী এক পড়ুয়া আরজানা খাতুন জানান, স্কুলে পড়ুয়াসংখ্যা বারোশোর বেশি। তাদের জন্য আগে ১৬ জন শিক্ষক-শিক্ষিকা থাকলেও সম্প্রতি ৩ জন বদলি হয়ে চলে গিয়েছেন। ফলে এমনিতেই ক্লাস করানো কঠিন। তার উপর আরও কয়েকজন শিক্ষক বদলির আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর হয়ে গেলে স্কুলের পঠনপাঠন শিকেয় উঠবে, এমনই আশঙ্কা প্রকাশ করেন পড়ুয়ারা।

আরজানার অভিযোগ, 'লকডাউনে এমনিতেই লেখাপড়া ঠিকঠাক হয়নি। স্কুল খোলার পর অন্তত তা ঠিকঠাক হবে বলে আশা করেছিলাম। কিন্তু এবার আরও কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও বদলি নিয়ে চলে গেলে পড়াশোনা হবে কী ভাবে? আমাদেরও শিক্ষা চাই। আমরা গ্রামের ছেলেমেয়ে বলে কি শিক্ষা পাব না?' পড়ুয়াদের প্রতিবাদে সামিল হন তাদের অভিভাবকরাও।  

সমস্যার জন্য নিয়োগ-প্রক্রিয়ায় বিলম্বকেই দায়ী করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সৌমী কুণ্ডু। তাঁর প্রশ্ন, '২০১৬ সালে শেষ এসএসসি পরীক্ষায় নিয়োগ হয়েছে। এখন ২০২২ সাল। এর মধ্যে কোনও নিয়োগ হয়নি না কেন? এর দায়ভার কি ছাত্ররা বহন করবে? করোনার সময় গত দুবছর গ্রামাঞ্চল থেকে স্কুলছুট হয়েছে। নিয়োগ প্রক্রিয়া নিয়মিত হলে এই সমস্যা তৈরি হত না।'

আরও পড়ুন ; তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিষপান করা শিক্ষিকাদের বদলি বাতিল !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget