এক্সপ্লোর

Charu Market Incident: ঘর খুলতেই রক্তাক্ত দেহ উদ্ধার, চারু মার্কেটের ঘটনায় খুঁচিয়ে খুনের তত্ত্ব পুলিশের

Kolkata News: নিহত পরিচারকের বাড়ি আসানসোলের কুলটির লখিয়াবাদে। জানা গিয়েছে. আগামীকাল মালিকের পরিবারের সঙ্গেই বাড়ি ফেরার কথা ছিল, তার আগেই খুন। 

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: চারু মার্কেটে অভিজাত আবাসনে ব্যবসায়ীর ফ্ল্যাটে পরিচারককে খুনের (Charu Market Murder) ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত। মালিকের শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় পরিচারকের রক্তাক্ত, বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও কিছু দিয়ে খুঁচিয়ে খুন করা হয়েছে। নিহত অবিনাশ বাউড়ির মোবাইল ফোন উধাও। ওই ফ্ল্যাটে একাধিক CC ক্যামেরা থাকলেও, সবকটিই অকেজো। কোনও ক্যামেরাতেই রেকর্ডিং সিস্টেম না থাকায় অন্ধকারে পুলিশ। 

নিহত পরিচারকের বাড়ি আসানসোলের কুলটির লখিয়াবাদে। জানা গিয়েছে. আগামীকাল মালিকের পরিবারের সঙ্গেই বাড়ি ফেরার কথা ছিল, তার আগেই খুন। পরিবার সূত্রে খবর, ২২ বছরের অবিনাশ দীর্ঘদিন ধরে চারু মার্কেট এলাকায় পরিচারকের কাজ করতেন। থাকতেন এক বন্ধুর সঙ্গে। এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ এক যুবককে অবিনাশের পিছন পিছন ফ্ল্যাটে ঢুকতে দেখেন। দুপুরে মালিকের ফোন পেয়ে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী দেখেন, দরজা লক করা, বেল বাজছে না। এরপর ফ্ল্যাটের মালিক এসে মেঝেতে রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান। শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় পরিচারকের দেহ। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার ফ্ল্যাটে ছিলেন না মালিক কুশল ছাবড়া ও তাঁর পরিবার। ফাঁকা ফ্ল্যাটে এক বন্ধুকে নিয়ে আসেন অবিনাশ। ফ্ল্যাট মালিক ব্যবসায়ী কুশল বার বার ফোন করে অবিনাশকে না পেয়ে নিরাপত্তারক্ষীকে দেখতে বলেন। নিরাপত্তারক্ষী ও পাশের ফ্ল্যাটের পরিচারিকা এসে দেখেন, বাইরে থেকে দরজা বন্ধ। সূত্রের খোঁজে পুলিশ কুকুর নিয়ে আসা হয়। নিহত যুবকের পরিচিত ও আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই আবহে পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও কিছু দিয়ে খুঁচিয়ে খুন করা হয়েছে।

এদিকে বেলেঘাটায় যুবকের রহস্যমৃত্যুতে নতুন তথ্য সামনে এল। ময়নাতদন্তের রিপোর্টে ইঙ্গিত, আত্মহত্যা নয় খুন হয়েছেন ২৭ বছর বয়সি রোহন মণ্ডল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক বছর আগে বিয়ে হয়েছিল রোহনের। পারিবারিক অশান্তির জেরে স্ত্রী বাপের বাড়িতে চলে যান। তারপর থেকে একাই থাকতেন ২৭ বছর বয়সী রোহন। কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন। নেশাও করতেন বলে অভিযোগ। প্রাথমিকভাবে তিনি আত্মঘাতী হয়েছেন মনে করা হলেও, ময়নাতদন্তে জানা যায়, খুন হয়েছেন ওই যুবক। তাঁর দেহে যে সমস্ত আঘাতের চিহ্ন রয়েছে, তা নিজের করা নয় বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। কে বা কারা খুন করল তা নিয়ে ধোঁয়াশা।খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। আরও সূত্রের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget