এক্সপ্লোর

Kolkata: বুধবারের মহানগরে মহাটক্কর, ধর্নায় মুখ্যমন্ত্রী, সভা করবেন অভিষেক

শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। বকেয়া DA-আদায়ে আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না চলবে। মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।

শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা রয়েছে। বকেয়া DA-আদায়ে আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। অশান্তি এড়াতে DA-মঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, DA-মঞ্চের মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না। 

জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মীরা: শহিদ মিনারে দুপুর ২টোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। টিএমসিপি-র সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী, সমর্থকরা। শিয়ালদা স্টেশনের কাছেই মঞ্চ বাঁধা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী ও টিএমসিপি সদস্যরা ট্রেন থেকে নামার পর, এখানে জড়ো হচ্ছেন। বেলার দিকে মিছিল করে শহিদ মিনারের দিকে রওনা দেবেন তাঁরা। সাগরের কচুবেড়িয়া থেকে ভেসেলে চড়ে কাকদ্বীপের উদ্দেশে রওনা দেন সাগর কলেজের টিএমসিপি সদস্যরা। সেখান বাসে করে কলকাতা যাবেন তাঁরা। শহিদ মিনারে অভিষেকের সভায় যোগ দিতে কাঁথি প্রভাতকুমার কলেজ, দেশপ্রাণ মহাবিদ্যালয়-সহ বেশ কয়েকটি ব্লক ও কাঁথি শহর তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা ট্রেনে চড়ে কলকাতায় রওনা দেন। 

অবস্থানে বঙ্গ বিজেপিও: কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো  স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। মেট্রো স্টেশনের গেটের কাছে ৪০ ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই অবস্থান বসবেন শুভেন্দু, সুকান্ত, দিলীপরা। 

অন্যদিকে যে দাবিতে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, ঠিক সেই দাবিতেই আজ কলকাতায় মিছিল করছে বামেরা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্যকে দিতে হবে। মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে বামেরা। মিছিলে যোগ দেবেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। একই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের অপশাসনের অভিযোগেও সরব হবেন বাম নেতৃত্ব। বামেদের মিছিল রামলীলা পার্ক থেকে শুরু হয়ে মল্লিকবাজার, জোড়া গির্জা হয়ে পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে শেষ হবে। 

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget