এক্সপ্লোর

GBS In Kolkata : গুলেন বেরির থাবা কলকাতাতেও, আক্রান্ত শিশুরা ভেন্টিলেশনে

Guillain Barre syndrome : কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ভেন্টিলেশনে ভর্তি রয়েছে ২ শিশু। শুধু সেখানেই নয়য়, শহরের আরও কয়েকটি হাসপাতালে ভর্তি GB সিনড্রোমে আক্রান্তরা। 

কলকাতা : মহারাষ্ট্রের আতঙ্ক ছড়াল বাংলাতেও। এবার গুলেন বেরি আতঙ্ক কলকাতাতেই।  গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত ২ শিশুর সন্ধান মিলল এ শহরেই। কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ভেন্টিলেশনে ভর্তি রয়েছে ২ শিশু। শুধু সেখানেই নয়য়, শহরের আরও কয়েকটি হাসপাতালে ভর্তি GB সিনড্রোমে আক্রান্তরা। 

গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে গুলেন বেরি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুণেতে আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। রবিবার অবধি পাওয়া তথ্য অনুসারে পুণেতে ১০১ জন এই অটোইমিউন অসুখে আক্রান্ত। 

অসমর্থিত সূত্রের দাবি, শোলাপুরে মৃত্যু হয়েছে একজনের। চিকিৎসকরা জানিয়েছেন, GB সিনড্রোম একটি অটো ইমিউন ডিসঅর্ডার। এক্ষেত্রে প্রথমে ব্যাক্টেরিয়া সংক্রমণ হয়। এরপরই শরীরে থাবা বসায় গুলেন বেরি সিনড্রোম। নিম্নাঙ্গ অবশ হয়ে রোগীর হাঁটাচলা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। ফুসফুসের সঙ্গে যুক্ত নার্ভ শিথিল হয়ে সমস্যা বাড়ায়।  

আরও পড়ুন : ছড়াচ্ছে স্নাুয়ুর বিরল রোগ, মহারাষ্ট্রে মৃত্যুর খবর,GBS নিয়ে কী জানাচ্ছে WHO? 

এর আগেও ভারতে এই রোগ হানা দিয়েছিল। এবিপি লাইভের সঙ্গে এই রোগের চিকিৎসা করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ফরিদাবাদের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তাঁরা  জিবিএস-এ আক্রান্ত এক রোগীকে চিকিৎসা করেছিলেন অতীতে।  তাঁরা জানান, জিবিএস একটি স্নায়বিক অসুখ। প্রথমে হাতে-পায়ে দুর্বলতা দেখা যেতে পারে। তারপর শরীরে অসম্ভব কাঁপুলি অনুভব হতে পারে। এই স্নায়বিক দুর্বলতা আস্তে আস্তে হাত-মুখ সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়ে যায়।  হাঁটতে অসুবিধা হতে পারে। সংক্রমণ ফুসফুসকে ঘায়েল করলে শ্বাস-প্রশ্বাসের সমস্যাও হতে পারে। চিকিৎসকদের মতে,  উপসর্গগুলি দেখলেই অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া দরকার। তাহলে এর পরিণতি ভয়াবহ হয় না। ফরিদাবাদের অমৃতা হাসপাতালের ২০২৩ সালে আনমোল সিং (নাম পরিবর্তিত) বলে এক কৃষক ভর্তি হন এই অসুখে আক্রান্ত হয়ে। তাঁর বয়স ছিল ৩৭ এর আশেপাশে। 
ডায়ারিয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।  পরে তাঁর পাও অবশ হয়ে যায়। ৪৮ ঘন্টার মধ্যে, এই অসাড়ভাব সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রায় পক্ষাঘাতগ্রস্থর মতো অবস্থা হয়। এথচ এমআরআই স্ক্যানে কোনও অস্বাভাবিকতাধরা পড়েনি। তারপর ধরা পড়ে গুলেন বেরি সিন্ড্রোম। তারপর প্রায় এক মাসের চিকিৎসা, ফিজিওথেরাপি ইত্যাদির পরে সুস্থতার পথে এগোন তিনি।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে , Guillain-Barré সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।  উপসর্গ অনুসারে চিকিৎসার দরকার। কার কেমন উপসর্সগ, সেই অনুসারে চিকিৎসা করতে হবে। সঙ্গে প্রয়োজন হতে পারে কিছু ইমিউনোলজিক্যাল থেরাপির।   

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget