এক্সপ্লোর

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও জ্বরে আক্রান্ত হচ্ছে একাধিক শিশু, অভিভাবকদের সতর্কবার্তা বিশেষজ্ঞদের

কলকাতা মেডিক্যাল কলেজেই জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে ৬ জন ICU-তে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। ৪ জনকেই রাখা হয়েছে ভেন্টিলেশনে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপের কারণ হিসেবে উঠে এসেছে অজানা ভাইরাসের কথা! যে ভাইরাসকে দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে দক্ষিণবঙ্গেও শিশুদের মধ্যে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। সরকারি ও বেসরকারি হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জানা যাচ্ছে, শিশুদের মধ্যে দেখা দিচ্ছে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা। খাস কলকাতা মেডিক্যাল কলেজেই জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে ৬ জন ICU-তে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। ৪ জনকেই রাখা হয়েছে ভেন্টিলেশনে। সূত্রের খবর, অধিকাংশ শিশুই আর এস ভাইরাসে আক্রান্ত। প্রচণ্ড সংক্রামক এই ভাইরাসের জাল থেকে মুক্তি পেতে অভিভাবকদেরও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের সতর্ক করে জানানো হয়েছে, অভিভাবকদের কাছ থেকেই সংক্রমিত হচ্ছে শিশুরা। বাড়িতেও অভিভাবকদের মাস্ক পরে থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা। শুধু তাই নয় যে কোনও রকম ভিড় এড়ানো এবং নিয়ম করে হাত ধোওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

মেডিক্যাল কলেজ সূত্রের খবর, অধিকাংশ শিশুই R S VIRUS-এ আক্রান্ত। আক্রান্ত শিশুদের লালার নমুনা পরীক্ষা করা হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং কলকাতা মেডিক্যাল কলেজে। চিকিৎসকদের মতে, R S ভাইরাস প্রচণ্ড সংক্রামক। জ্বরের পাশাপাশি শ্বাসনালীতে প্রদাহ, ফুসফুসে সংক্রমণ থেকে ধীরে ধীরে শিশুদের শরীরে জটিলতা বাড়িয়ে দেয়। এমনকি অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করে। কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক ICU-র ইনচার্জ মিহির সরকার বলেছেন, 'এই মুহূর্তে আক্রান্ত শিশুদের মধ্যে ৬ জন ICU-তে ভর্তি। গত একমাসে একজন মারা গেছেন।' কলকাতা মেডিক্যাল কলেজের শিশু চিকিৎসক দিব্যেন্দু রায় চৌধুরী বলেছেন, 'এই ভাইরাস শীতকালে হওয়ার প্রকোপ থাকত, এটা মিউটেড হয়ে এখনকার আবহাওয়ায় সংক্রমণ বাড়াচ্ছে।' 

শুধু কলকাতা মেডিক্যাল কলেজই নয়, শহরের বেসরকারি হাসপাতালেও জ্বরে আক্রান্ত অনেক শিশু চিকিৎসাধীন। শহরের এক বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক সুমিতা সাহা বলেছেন, 'জ্বরে আক্রান্ত অনেকে আসছে, গত ১-২ সপ্তাহে বেড়েছে, সবাইকে ভর্তি করতে হচ্ছে না, কোভিডের সঙ্গে এই সিমটমস মেলে, যারা ভর্তি হচ্ছে, এই টেস্ট সবার করা হচ্ছে, ব্যয়বহুল।' এমনিতেই জলপাইগুড়িতে একাধিক শিশুর অজানা জ্বরে আক্রান্ত হওয়া নিয়ে চিন্তায় সব মহল। তার মাঝে উত্তরবঙ্গের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গেও শিশুদের আক্রান্ত হওয়া।

আরও পড়ুন-জ্বর, বমি থেকে পেট খারাপের সমস্যা, জলপাইগুড়ি সদর হাসপাতালে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা

উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ কোভিডের কারণে নয়, মত স্বাস্থ্য দফতরের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget