এক্সপ্লোর

Kolkata News: ২০০০ টাকার নোটবদল করতে গিয়ে ধুন্ধুমার, ঝরল রক্ত, RBI-এর সামনে সংঘর্ষে কংগ্রেস-TMC

RBI in Kolkata: তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: সাত সকালে ধুন্ধুমার কাণ্ড। ২০০০ টাকার নোট বদল করতে লাইন দেওয়া নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের জেরে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সামনে তুলকালাম বাধল। তৃণমূলের অভিযোগ, নোট বদলের লাইন থেকে তোলা আদায় করছিলেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীরা। প্রতিবাদ করায় কাউন্সিলরের অনুগামীরা তৃণমূল কর্মীদের মারধর করেন।  (Kolkata News)

বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্য়ে গন্ডগোল বাধে, তার জেরে বন্ধ করে দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কের মূল ফটক। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশের একটি দল। এ নিয়ে সন্তোষ বলেন, "কারা টাকা চাইছে, কারা বদমায়েশি করছে, সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে। আজ সকালে দেড়-দু'শো মহিলা আমার বাড়িতে গিয়ে জানালেন, তাঁদের উপর ক্ষুর চালানো হয়েছে। আমি দেখলাম দু'জনের শরীরে ক্ষত রয়েছে। আমি ওঁদের হাসপাতালে পাঠাই।" (RBI in Kolkata)

তৃণমূল কর্মীদের দাবি, সন্তোষের অনুগামীরাই তাঁদের মারধর করেছেন। যদিও সন্তোষ জানান, সিসিটিভি ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। বর্ধমান, আসানসোল থেকে দরিদ্র মহিলারা রোজ আসেন, দু'পয়সা রোজগার। ওঁদের মেরে লাইন থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। 

আরও পড়ুন: Bankura News: নিয়োগ দুর্নীতি মামলায় CID-র হাতে গ্রেফতার SSC কর্তার স্ত্রী

রিজার্ভ ব্যাঙ্কের দফতরের সামনে ২০০০ টাকার নোট বদলে নেওয়ার যে লাইন পড়ে, সেখান থেকে অনেককে ঠেলে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, লাইনে দাঁড়িয়ে তোলা আদায় করছিলেন সন্তোষের অনুগামীরা। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় দলের কর্মীদের, তাতে বেশ কয়েক জন রক্তাক্ত হয়। অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে পাঠানো হয় তাঁদের।

তৃণমূলের এক কর্মী বলেন, "আমরা টাকা চাই না।  সন্তোষের অনুগামীরা কিছু মহিলাদের এনে হম্বিতম্বি করে। লাইনে এসে ২০০ টাকা করে চায়। এর প্রতিবাদ করেন হকাররা। সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খেটে ৫০০ টাকা রোজগার হয়, তাই টাকা দেবেন না বলে জানান। এর পরই অশান্তি বাধে। তার পর মারামারি শুরু করে দেয়। সন্তোষ বলেন, উনি কাউন্সিলর, টাকা ওঁর লাগবে।"

এদিন এই ঝামলার জেরে রিজার্ভ ব্যাঙ্কের কাজকর্ম বিঘ্নিত হয়েছে। ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্কের সামনে গার্ডরেল, বাঁশ উপড়ে ফেলা হয়েছে। পুলিশ কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের দুই দিকে সরিয়ে রেখেছে, যাতে কেউ কারও মুখোমুখি না হয়। এলাকা খালি করার চেষ্টা চলছে। দুই তরফেই পুলিশের কাছে নালিশ জানানো হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget