এক্সপ্লোর

Bankura News: নিয়োগ দুর্নীতি মামলায় CID-র হাতে গ্রেফতার SSC কর্তার স্ত্রী

Recruitment Scam: ধৃত ৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বাঁকুড়া জেলা আদালতের। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সিআইডির (CID) হাতে গ্রেফতার স্কুল সার্ভিস কমিশন প্রাক্তন কর্তার স্ত্রী। গ্রেফতার করা হল এসএসসির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুনকে। স্বামীর প্রভাব খাটিয়ে বাঁকুড়ার ইন্দপুরে ২০১৯ সালে শিক্ষিকা হিসেবে নিয়োগের অভিযোগ। ধৃতকে জেল হেফাজতের নির্দেশ বাঁকুড়া জেলা আদালতের।

কী অভিযোগ?

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে SSC-র একাধিক কর্তা। যার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর CID। স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন। অভিযোগ, ওই পদে থাকাকালীন স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলের ভিত্তিতে ২০১৯ সালের নভেম্বর মাসে চাকরি পান জেসমিন। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রী দুর্গা বিদ্যায়তন হাইস্কুলে সংস্কৃতের শিক্ষিকা হিসাবে যোগ দেন। নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার প্রাক্তন SSC কর্তার স্ত্রীকে গ্রেফতার করল CID। তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে অভিযুক্তকে ৪ মার্চ পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 

নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, মুর্শিদাবাদের গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগে দুর্নীতির আবহে, মুর্শিদাবাদের এই ঘটনায় কলকাতা হাইকোর্ট CID তদন্তের নির্দেশ দেয়। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক, তাঁর ছেলে অনিমেষ সহ ৬ জন। সেই মামলাতেই এদিন সিআইডির সমালোচনা করে আদালত। স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা ঝুলিয়ে দিন বলে মন্তব্যও করেন কলকাতা হাইকোটের বিচারপতি বিশ্বজিৎ বসু।

শুনানি পর্বে সিআইডি অভিযোগ করে, গোঠা হাইস্কুল সংক্রান্ত মামলায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য মিলছে না। তখন সিআইডির উদ্দেশে বিচারপতি বলেন, ‘সিআইডি-র উপর আস্থা আছে, কিন্তু এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করা না হলে কী তদন্ত হচ্ছে? কোনও কর্মীর নথি কমিশন বা পর্ষদে না পেলে সরাসরি স্কুলে যান, নথি সংগ্রহ করুন। এটা কি বিরাট কোনও কাজ?’ এই পরিস্থিতিতে বিচারপতির কাছে আরও ১৫ দিন সময় চায় সিআইডি। পাশাপাশি, যাঁদের নামে অভিযোগ, তাঁদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া যায় কিনা, বিবেচনা করতে রাজ্যকে নির্দেশ দেন বিচারপতি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Update: সন্দেশখালিতে আরও একটি গণধর্ষণের অভিযোগ, FIR দায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget