এক্সপ্লোর

Kolkata: কলকাতা মেডিক্যালের হস্টেলে করোনার থাবা, বেলেঘাটা আইডিতে ভর্তি ৪

Covid Update: হস্টেলের আরও কয়েকজন পড়ুয়ার কোভিড উপসর্গ রয়েছে। তাঁদের আপাতত হস্টেলেই কোয়রান্টিনে রাখা হয়েছে।

কলকাতা: ফের থাবা বাড়াচ্ছে করোনা? গত কয়েকদিন ধরে রাজ্যে ক্রমশ বাড়ছে কোভিড সংক্রমণ। দেশেও ঊর্ধ্বগতি কোভিডের। এই পরিস্থিতিতে কোভিড হানা দিল কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে। 

একাধিক আক্রান্ত:
কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলের একাধিক আবাসিক করোনা (Covid) আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর, মেডিক্যালের চার জন পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হস্টেলের আরও কয়েকজন পড়ুয়ার কোভিড উপসর্গ রয়েছে। তাঁদের আপাতত হস্টেলেই কোয়রান্টিনে রাখা হয়েছে। এর আগে কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভয়াবহ কোভিড সংক্রমণের ঘটনা দেখা গিয়েছিল। যার জেরে সমস্যায় পড়েছিল রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। যাঁরা কোভিড রোগীকে চিকিৎসা করবেন, তাঁরাই কোভিড আক্রান্ত হয়ে পড়ায় ধাক্কা খেয়েছিল চিকিৎসা ব্যবস্থা। এদিকে ভারতে কোভিডের চতুর্থ ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন আইআইটির গবেষকরা। আর জুনে লাফিয়ে কোভিড সংক্রমণ বৃদ্ধির গ্রাফ দেখা যাচ্ছে। ফলে মেডিক্যাল কলেজের হস্টেলে কোভিড সংক্রমণের খোঁজ মেলায় ছড়িয়েছে উদ্বেগ। 

কোভিড-উদ্বেগ:
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত ছশো পার, একদিনে সংক্রমিত ৬৫৭ জন। বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণ কমলেও করোনা সংক্রমিত হয়ে মৃত ২। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু।

এই পরিস্থিতিতে সোমবার থেকে কোভিড বিধি মেনে খুলছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল (School)। এ বিষয়ে জেলাশাসকদের নির্দেশিকা পাঠিয়েছেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব।
যেখানে বলা হয়েছে, সোমবার থেকে করোনা বিধি মেনে খুলবে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল। হস্টেল খোলা হবে কি না সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। এডিএম-কে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করতে হবে। করোনা বিধি মেনে স্কুল খোলার বিষয়টি তিনি দেখভাল করবেন। সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের শনিবার থেকে স্কুলে আসতে হবে। রবিবারের মধ্যে স্কুলগুলিকে পঠনপাঠনের উপযোগী করে তুলতে হবে। পুরো বিষয়টি দেখভাল করবেন রাজ্যস্তরের একজন নোডাল অফিসার।

আরও পড়ুন: হাওড়া থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget