এক্সপ্লোর

Kolkata COVID Update: ফের মাইক্রো কনটেনমেন্ট জোন শহরে, ২৩টি জায়গা চিহ্নিত করল পুরসভা

Kolkata COVID Update: রাজ্য হোক বা কলকাতা যে ভাবে করোনা দুরন্ত গতিতে বাড়ছে এবং উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, তার মোকাবিলায় কলকাতায় ফিরতে চলেছে মাইক্রো কনটেনমেন্ট জোন।

কলকাতা: হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ (COVID Cases)। কলকাতার ৭টি বরো এলাকায় এর প্রভাব সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে শহরের ২৩টি এলাকাকে চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) করার প্রস্তাব দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation/KMC)। সংক্রমণ রুখতে কনটেনমেন্ট কিংবা মাইক্রো কনটেনমেন্ট জোন অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ-চিকিৎসকরা।

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ আছড়ে পরার পরে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে পরিস্থিতি মোকাবিলা করেছিল প্রশাসন। এখন রাজ্য হোক বা কলকাতা যে ভাবে করোনা দুরন্ত গতিতে বাড়ছে এবং উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, তার মোকাবিলায় কলকাতায় ফিরতে চলেছে মাইক্রো কনটেনমেন্ট জোন।

করোনা সংক্রমণ বাড়লে, প্রয়োজনে কনটেনমেন্ট জোন করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে একসঙ্গে ৫-৬ করোনা আক্রান্তের খোঁজ মিলবে, সেই এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে বলে শুক্রবার জানান মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।  সেই মতো এলাকা চিহ্নিত করতে শুরু করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রের খবর, আক্রান্তের সংখ্যা ৫ বা তার বেশি, এরকম ২৩টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

আরও পড়ুন:  COVID Variant Omicron: রাজ্যে ওমিক্রন সংক্রমিত আরও ৩, একজন ওড়িশায়

কলকাতা পুরসভার প্রস্তাবিত মাইক্রো কনটেনমেন্ট জোনের তালিকার ওপরের দিকে রয়েছে বেলভেডিয়ার রোডের একাংশ। সেখানে এখনও পর্যন্ত ১৫ জন করোনায় আক্রান্ত বলে খবর। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, যে যে এলাকাগুলিকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে, ক্যানাল রোডের একাংশে ৮ জন করোনায় আক্রান্ত। নেতাজি সুভাষ চন্দ্র বসু রোডের একাংশে সংক্রমিতের সংখ্যা ৭। পণ্ডিতিয়া রোড এলাকায় আক্রান্তের সংখ্যা ৬ এবং বালিগঞ্জ পার্ক রোড এলাকায় ৬ জন করোনায় আক্রান্তের হদিশ মিলেছে।

পুরসভার তথ্য অনুযায়ী,  কলকাতার ৭টি বরো এলাকায় সংক্রমণ প্রবলভাবে ছড়িয়েছে, যার মধ্যে আছে, ১, ২, ৫, ৭, ৮, ৯ ও ১০ নম্বর বরো।  মধ্য ও দক্ষিণ ৯ নম্বর বরোর পরই সবচেয়ে বেশি কনটেনমেন্ট জোন করার প্রস্তাব দিয়েছে পুরসভা। ৭ নম্বর বরো এলাকায় ৬টি মাইক্রো কনটেনমেন্ট জোনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই এলাকায় পড়ে পার্কস্ট্রিট ও সংলগ্ন এলাকা। ১০ নম্বর বরোয় ৩টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির প্রস্তাব দিয়েছে পুরসভা।

এর পাশাপাশি নিউ আলিপুরের একাংশ, তিলজলার একাংশ, উত্তর কলকাতার হাটখোলা, আমহার্স্ট স্টিটের একাংশ, শিয়ালদার রেলওয়ে অফিসার্স কলোনি-সহ মোট ২৩ টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন করার জন্য চিহ্নিত করেছে পুরসভা।

একটা কোনও ফ্ল্যাট, একটা কোনও বিল্ডিং, বা স্কুল, যেখানে একাধিক করোনা পজিটিভ রোগী থাকেন, সেটাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে না ধরা হয়। কারণ সেখান থেকেই গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।  করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাই পরিস্থিতি মোকাবিলায় শহরে ফিরতে চলেছে মাইক্রো কনটেনমেন্ট জোন। 

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget