এক্সপ্লোর

Kolkata: KYC আপডেটের নামে প্রতারণা, ৩ ধাপে উধাও ৯০ হাজার টাকা

Kolkata News: প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন সৌভিক। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল সার্ভিস প্রোভাইডারের নাম ভাঁড়িয়ে ইদানিং এই ধরণের প্রতারণা চক্র তৎপর হয়ে উঠেছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কেওয়াইসি আপডেটের (KYC Update) নামে হঠাৎ ফোনে এল মেসেজ। আর সেই থেকেই প্রতারণা (Fraud)। এমনটাই অভিযোগ হাওড়ার শিবপুরের (Howrah Shibpur) বাসিন্দার। লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য শেয়ার করতেই ৩ ধাপে ৯০ হাজার টাকা উধাও হয়ে গেল ওই বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। সব শুনে সাইবার বিশেষজ্ঞদের একটাই মত, এখনই সতর্ক হোন।

হঠাৎই ফোনে এল একটা মেসেজ। সেখানে লেখা, 'এক্ষুনি মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করে KYC আপডেট করতে হবে। নাহলে বন্ধ হয়ে যাবে পরিষেবা।'

দিনকয়েক আগে মোবাইলের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার থেকে পাওয়া এমনই এক মেসেজ দেখে খানিকটা চমকে গিয়েছিলেন বেসরকারি সংস্থায় কর্মরত হাওড়ার শিবপুরের বাসিন্দা সৌভিক চট্টোপাধ্যায়। এরপরই লিঙ্কে ক্লিক করে আদেশ অনুসারে শেয়ার করেন প্রয়োজনীয় তথ্য। তাতেই সর্বনাশ! অভিযোগ, এরপর ৩ ধাপে ৯০ হাজার টাকা উধাও হয়ে যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। 

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন সৌভিক। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল সার্ভিস প্রোভাইডারের নাম ভাঁড়িয়ে ইদানিং এই ধরণের প্রতারণা চক্র তৎপর হয়ে উঠেছে। সময় থাকতে সতর্ক না হলেই বিপদ।

সাইবার বিশেষজ্ঞ কৃষ্ণেন্দু মণ্ডলের কথায়, 'অচেনা কোনও লিঙ্কে আমাদের ক্লিক করাই উচিত নয়। কোনও ওয়েব পেজে ক্লিক করা উচিত নয়।' একটু অসতর্ক হলেই হতে পারে মহা বিপদ।

আর অন্যদিকে প্রতারিত সৌভিক চট্টোপাধ্যায়, এখনও উধাও হওয়া টাকা ফেরত পাননি বলে জানিয়েছেন। 

আরও পড়ুন: Kolkata: রাজ্যে বাড়়ল আরও ৮টি থানা, দমদম থানা ভেঙে নাগেরবাজার থানা

দিন কয়েক আগেই গ্রাহকদের স্বার্থে ফের প্রতারকদের থেকে সাবধান করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতি রুখতে সামাজিক মাধ্যমে ট্যুইট করে কোম্পানি। সেখানে কী বলেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক? ট্যুইটে লেখা হয়, 'KYC আপডেটের নামে দেশে সক্রিয় রয়েছে একটি জালিয়াতি চক্র। তারাই ব্যাঙ্কের গ্রাহকদের ফাঁদে ফেলছে। সামান্য একটা লিঙ্কে ক্লিক করলেই উধাও হতে পারে আপনার সঞ্চিত অর্থ। সেই ক্ষেত্রে আপানর মেইল অ্যাড্রেস বা অপরিচিত কল থেকে বা এসএমএসে হানা দেবে প্রতারকরা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget