এক্সপ্লোর

Egg Price Hike: একবারে এক টাকা, এবার মহার্ঘ ডিমও

Price Rise: সস্তায় পুষ্টির জোগান দিতে ভরসা করা হয় ডিমের উপর। ক্যালশিয়াম থেকে প্রোটিন, সব কিছুরই উৎস ডিম। কিন্তু যেভাবে তারও দাম বাড়ছে, তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তর!

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মুরগির মাংসের পর এবার মহার্ঘ ডিম (egg)। প্রতিটি ডিমে দাম বাড়ল একেবারে এক টাকা। দাম বেড়ে এখন প্রতি পিস ডিমের দাম হয়েছে ছয় টাকা। কিন্তু হঠাৎ ডিমের দাম বাড়ল কেন? বিক্রেতাদের দাবি, গরমে জোগানের ঘাটতি হয়েছে। সেই কারণে দাম বাড়ছে ডিমের। সস্তার পুষ্টির (Nutrition) জোগানেও দাম বাড়ায় চিন্তায় ক্রেতারা। কিছুদিন আগেও মাছ-মাংসের দাম বাড়লে, হেঁশেল সামলাতো ডিম। এবার তাতেও কোপ। ব্রেকফাস্ট থেকে ডিনার। সস্তায় পুষ্টির জোগান দিতে ভরসা করা হয় ডিমের উপর। ক্যালশিয়াম থেকে প্রোটিন, সব কিছুরই উৎস ডিম। কিন্তু যেভাবে তারও দাম বাড়ছে, তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তর!

পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস- দাম বেড়েছে সব কিছুরই। আলু থেকে ফল কিংবা মুরগির মাংস। এমন কিছু নেই, যার দাম আগের চেয়ে বাড়েনি। এবার সেই তালিকায় নাম লেখাল পুষ্টি ও সস্তার প্রোটিনের অন্যতম উৎস ডিমও।

'দামি' ডিম:
শুক্রবার প্রতি পিস ডিমের দাম বাড়ল ১ টাকা। গত সপ্তাহেও লেকমার্কেটে একটি ডিম মিলেছে ৫টাকায়। কিন্তু শুক্রবার তার জন্য গুণতে হচ্ছে ৬ টাকা। ১৩০-১৩৫ টাকা থেকে এক ট্রে ডিমের দাম পৌঁছেছে ১৬৫ থেকে ১৭০ টাকায়।

চিন্তায় ক্রেতারা:
এদিন লেক মার্কেটে এক ক্রেতা বলেন, 'এতদিন জানতাম গরমকালে ডিমের দাম কম থাকে। এবার তো উল্টো হল। দাম বেড়ে গেল।' দাম বৃদ্ধি যে চিন্তা বাড়াচ্ছে তা বলছেন অনেক ত্রেতাই। একজন বলেন, 'হঠাৎ ১ টাকা করে বেড়ে গেল। সবকিছুর দাম বাড়ছে।'

কেন বাড়ছে দাম?
ডিমের মূল্যবৃদ্ধির জন্য জোগানের (Supply) ঘাটতির দিকেই আঙুল তুলছেন বিক্রেতারা। এক বিক্রেতা বলেন, 'বাজারে এখন জোগান কম। সেই কারণেই ডিমের দাম বাড়ছে।'
কোনওসময় অন্য জিনিসের দাম বেড়ে গেলে সেই চাপ সামলে নিত ডিম। ডিমের মেনু বেশি করে, অন্য খরচে লাগাম দেওয়া যেত। এ হেন 'ক্রাইসিস ম্যানেজার'ও এখন মূল্যবৃদ্ধির দলে নাম লেখানোয় চাপে মধ্যবিত্ত। 

আরও পড়ুন: 'মতান্তর হতে পারে, ঐক্য নষ্টে চেষ্টা করলেই বাদ' INTTUC-এর দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা ঋতব্রতর

সেরা শিরোনাম

Tarapith Temple: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের
Kolkata Accident: বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না ছেলের, বাইকে লরির ধাক্কা, এক লহমায় সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনা ভিআইপি রোডে, উত্তপ্ত কেষ্টপুর
বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না ছেলের, বাইকে লরির ধাক্কা, এক লহমায় সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনা ভিআইপি রোডে, উত্তপ্ত কেষ্টপুর
Cooch Behar Zilla Parishad: কোচবিহারে তৃণমূল পরিচালিত জেলা পরিষদে 'অনাস্থা' তৃণমূলেরই! মুখ্যমন্ত্রীর উপর 'আস্থা', বলছেন বিক্ষুব্ধরা
কোচবিহারে তৃণমূল পরিচালিত জেলা পরিষদে 'অনাস্থা' তৃণমূলেরই! মুখ্যমন্ত্রীর উপর 'আস্থা', বলছেন বিক্ষুব্ধরা
Jadavpur University: যাদবপুরে ঠিক কী হয়েছিল? খতিয়ে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, জিজ্ঞাসাবাদ আওতায় আসতে পারেন কারা ?
যাদবপুরে ঠিক কী হয়েছিল? খতিয়ে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, জিজ্ঞাসাবাদ আওতায় আসতে পারেন কারা ?

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget