এক্সপ্লোর

Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ-সহ আজ ফের আদালতে পেশ ৭

সিবিআই সূত্রে খবর, তদন্তে আরও কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের ফের জেল হেফাজত চাওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গেছে। 

পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়, (Partha Chatterjee) সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)-সহ ৭ জনকে আলিপুর আদালতে (Alipur Court) পেশ করবে সিবিআই। এই ৭ জনের মধ্যে দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-ও রয়েছেন। সিবিআই সূত্রে খবর, তদন্তে আরও কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের ফের জেল হেফাজত চাওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গেছে। 

এর আগে জানা গিয়েছিল, ED-র নিয়োগ-দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতেই থাকছেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। পাশাপাশি, ED-র টাকা উদ্ধার-মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। ভার্চুয়াল হাজিরায় পার্থ জানান, তাঁর শরীর ভাল নেই। একই দাবি করেন অর্পিতাও। যে সেলে তাঁকে রাখা হয়েছে, সেখানে তিনি ভাল নেই বলে দাবি করেন অর্পিতা। বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান নগর দায়রা আদালতের বিচারক। 

অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক দাবি: অন্যদিকে গরুপাচার মামলায় আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক দাবি করল সিবিআই। আদালতে সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানান, সম্প্রতি বীরভূমের সমবায় ব্যাঙ্কের ১৭৭টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। বিচারক জানতে চান, এর সঙ্গে অনুব্রতর যোগ কোথায়। সিবিআইয়ের তদন্তকারী অফিসার দাবি করেন, এর মধ্যে বেশ কয়েকটি অ্য়াকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্টে ঘুরে জমা পড়েছে দুটি চালকল সংস্থার অ্যাকাউন্টে। যাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাঁরা অনেকেই বিষয়টি জানেন না, এমনকি সই পর্যন্ত করেননি। ব্যাঙ্কেও যাননি ওই গ্রাহকরা। আধার কার্ডের কপি জমা দিতে হয়েছে পঞ্চায়েত অফিসে। এছাড়া, একজনই ২০০টি অ্যাকাউন্ট খুলেছেন বলে আদালতে জানান সিবিআইয়ের তদন্তকারী অফিসার। আদালতে সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলায় আরও কয়েকটি গাড়ির হদিশ পেয়েছে তারা। এদিন আদালতে তোলার আগে আসানসোল জেলে গেলেও, সময়ের অভাবে অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারেননি সিবিআই আধিকারিকরা।আজও জামিনের আবেদন জানাননি অনুব্রতর আইনজীবী। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকবেন অনুব্রত। 

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধেও আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসার দাবি করেন, সমবায় ব্যাঙ্কের ১৭৭টি অ্যাকাউন্ট সংক্রান্ত দুর্নীতিতে সায়গলের যোগ রয়েছে। অনেকের বয়ানেই অনুব্রতর দেহরক্ষীর নাম উঠে এসেছে। এই কারণে দিল্লির তিহাড় জেলে গিয়ে সায়গলকে জেরা করতে চায় সিবিআই। এদিন আসানসোল আদালতে জানান তদন্তকারী অফিসার। 

 

 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget