এক্সপ্লোর

Kolkata Rainfall : ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি মহানগরে, কোথায় সবথেকে বেশি দুর্যোগ? আতঙ্কের ছবি দিকে দিকে

Kolkata Record Rainfall : রাতভর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। অধিকাংশ রাস্তায় জল জমে দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী।

হিন্দোল দে, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রাতভর ভয়াল বৃষ্টিতে ডুবেছে শহর। এমন ভয়ঙ্কর দুর্যোগ ও জলযন্ত্রণার ছবি বহু দিন দেখেনি এ শহর। পুজোর আগে কার্যত লন্ডভন্ড অবস্থা। গলি থেকে রাজপথ বইছে জলস্রোত। কোথায় কোমর-জল , কোথাও বুক-জল।  দিকে দিকে আটকে গাড়ি।  ৫ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। সবথেকে বেশি বৃষ্টি দক্ষিণ কলকাতার গড়িয়ার কামডহরিতে।

রেকর্ড বৃষ্টি কলকাতার 

কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি। কলকাতার প্রায় সর্বত্র বৃষ্টি চলছে। তার জেরে অধিকাংশ এলাকায় জল জমেছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে, ৩৩২ মিলিমিটার। ভোর চারটে থেকে গঙ্গার সব লকগেট খোলা হয়েছে। কিন্তু দুপুর ১২টায় আবার লকগেট বন্ধ করা হবে। ফলে ওই সময় ফের ভারী বৃষ্টি হলে জলযন্ত্রণা আরও বাড়বে।  

কবে পর্যন্ত চলবে বৃষ্টি 

এদিকে, এখনই কোনও স্বস্তির কথা বলছে না আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । বুধ ও বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি ও  বজ্রপাত হতে পারে।  বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় বজ্রপাত, দমকা হাওয়া বইবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জেলায় জেলায়।                         

 


কোথায় কত বৃষ্টি 

কামডহরি (গড়িয়া): ৩৩২ মিলিমিটার
যোধপুর পার্ক: ২৮৫ মিলিমিটার 
কালীঘাট: ২৮০.২ মিলিমিটার 
তপসিয়া: ২৭৫ লিমিমিটার
বালিগঞ্জ: ২৬৪ মিলিমিটার
চেতলা: ২৬২ মিলিমিটার
মোমিনপুর: ২৩৪ মিলিমিটার
চিংড়িঘাটা: ২৩৭ মিলিমিটার 
পামার বাজার: ২১৭ মিলিমিটার
ধাপা: ২১২ মিলিমিটার
সিপিটি ক্যানাল: ২০৯.৪ মিলিমিটার
উল্টোডাঙ্গা: ২০৭ মিলিমিটার 
কুঁদঘাট: ২০৩.৪ মিলিমিটার
পাগলাডাঙা:  (ট্যাংরা)২০১ মিলিমিটার
কুলিয়া (ট্যাংরা): ১৯৬ মিলিমিটার
ঠনঠনিয়া: ১৯৫ মিলিমিটার  

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget