এক্সপ্লোর

Kolkata Crime News: ‘যোধপুর পার্ক উৎসবে’র নামে ক্যাফেতে তোলাবাজির অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পথে আটকানোর চেষ্টা!

থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময় গাড়ি আটকাবার চেষ্টা। তাঁকে বাইকে ধাওয়া করে গাড়ি আটকানোর চেষ্টার অভিযোগ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :  যোধপুর পার্কে (Jodgpur Park) ক্যাফেতে (Cafeteria) তোলাবাজির (Extortion) অভিযোগ। অভিযোগ, ‘যোধপুর পার্ক উৎসবে’র নাম করে তোলাবাজি হয়েছে। দক্ষিণ কলকাতার (South Kolkata) যোধপুর পার্ক এলাকায় একা এক ক্যাফে চালান এক মহিলা। তাঁর কাছে ‘উৎসবের বিজ্ঞাপনের রেট-চার্ট ধরিয়ে ক্যাফের কর্ত্রীকে টাকা দিতে চাপ’।  ‘চেকের মাধ্যমে টাকা দিতে চাপ উদ্যোক্তাদের, টাকা দিতে অস্বীকার করায় গতরাতে ক্যাফের বাইরে জমায়েত’। সিসিটিভি (CCTV) ফুটেজে ধরা পড়ছে যে ছবি। যে ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল কতাউন্সিলরের। এদিকে, এমন ঘটনা ঘটে থাকলে ভুল হয়েছে, দাবি উৎসবের উদ্যোক্তাদের।

অভিযোগ, উৎসবের উদ্যোক্তাদের বিরুদ্ধে জমায়েতের। পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের সময় মোবাইল ফোন (Mobile Phone) কেড়ে নেওয়ার অভিযোগ। আরও অভিযোগ পরিস্থিতির পরে রাজ্য মহিলা কমিশনে (West Bengal Commission for Women) যোগাযোগ করায় লেক থানায় (Lake Thana) যাওয়ার পরামর্শ। তার পরেই লেক থানায় অভিযোগ দায়ের ক্যাফের কর্ত্রীর। 

যদিও তোলাবাজির পরও হেনস্থা থামেনি বলে অভিযোগ ওই ক্যাফে কত্রীর। থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময় গাড়ি আটকাবার চেষ্টা। তাঁকে বাইকে ধাওয়া করে গাড়ি আটকানোর চেষ্টার অভিযোগ। সেই সময় যাদবপুর থানার সামনে গাড়ি থামিয়ে কোনওক্রমে রক্ষা। পরে পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছন, দাবি ক্যাফের কর্ত্রীর। অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছে পুলিশ। 

প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য জানান, ঘটনা যদি সত্যি হয় তাহলে দুই ভিন্ন বিষয়ে অভিযোগ দায়ের হবে। তৃণমূল কাউন্সিলরের নাম জড়ানো প্রসঙ্গে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত ঘটনা। তৃণমূল কংগ্রেস কোনও অবস্থাতেই এরকম কোনও কাজ সমর্থন করে না। পুলিশকে তৃণমূলের তরফে অনুরোধ করা হবে নিরপেক্ষভাবে কাজ হোক। নির্দিষ্ট পদ্ধতিতে এফআইআর করে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হোক। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ, এই রাজ্যে এমন ঘটনা তো নতুন নয়। নেতাজির বাড়ির লোকও ছাড় পাননি। রাজ্যে চাকরি দিতে পারছে না যাঁরা নিজে ব্যবসা করে খাচ্ছে, তাদের শাঁসানি দেওয়া হয়। বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ, মুখ্যমন্ত্রী একজন নেত্রী, আর তাঁর দলের লোক এক মহিলাকে হেনস্থা করছেন।

আরও পড়ুন- সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget