এক্সপ্লোর

Extortion : দোকানে গ্রিল লাগাতে গেলে ২ লক্ষ টাকা তোলা চাওয়া, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, খাস কলকাতায়

TMC : আবাসনের কমন প্যাসেজে গ্রিল লাগানোর অভিযোগ আবাসিকদের, দাবি কাউন্সিলরের। 

আবির দত্ত, কলকাতা : দোকানে গ্রিল লাগানোর জন্য দিতে হবে ২ লক্ষ টাকা তোলা ! টাকা দিতে অস্বীকার করার ব্যবসায়ীকে মারধর। খাস কলকাতার বৈষ্ণবঘাটায় ফের একবার ব্যবসায়ীর কাছে তোলাবাজি ও তাঁকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। 

দোকানে গ্রিল লাগাতে ২ লক্ষ টাকা তোলা !

বৈষ্ণবঘাটা তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ‘তোলাবাজি’। স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ দোকানে গ্রিল লাগাতে গেলে ২ লক্ষ টাকা চাওয়া হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করেন তিনি। টাকা দিতে না চাওয়ায় মারধরের অভিযোগ করেছেন ব্যবসায়ীও। যদিও অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। আবাসনের কমন প্যাসেজে গ্রিল লাগানোর অভিযোগ আবাসিকদের, দাবি কাউন্সিলরের। 

অভিযোগ- পাল্টা অভিযোগ

ব্যবসায়ী অভিষেক দাসের অভিযোগ, তাঁর দোকান যে এলাকায় সেখানে রাতের অন্ধকারে বেশ কিছু অসামাজিক কাজকর্ম হয়, সেজন্য তিনি দোকানের বাইরে গ্রিল লাগানোর সিদ্ধান্ত নেন। গ্রিল লাগানোর সময় তৃণমূলের বেশ কিছু কর্মী এসে ২ লক্ষ টাকা তোলা চায় বলেই অভিযোগ। শুধু তোলা চাওয়াই নয়, ব্যবসায়ীকে হেনস্থা করার পাশাপাশি গ্রিল লাগানোর জন্য যেসমস্ত সামগ্রী আনা হয়েছিল, তা ফেলে দেওয়া হয় বলেই অভিযোগ ব্যবসায়ীর।

গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। নেতাজিনগর থানায় তাঁর করা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় নেতাজিনগর থানার পুলিশ। যদিও কাউন্সিলর ব্যবসায়ীর অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, যে আবাসনের নিচে ওই দোকান, সেখানকার বাসিন্দারা গ্রিল লাগানোর বিরোধীতা করেন। যার ভিত্তিতেই এলাকার তৃণমূল কর্মীরা কথা বলতে গিয়েছিলেন। টাকা চাওয়ার বা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

যদিও হেনস্থার কিছু ভিডিও সামনে এনেছেন অভিযোগকারী ব্যবসায়ী। তাঁকে আজও মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। গোটা ঘটনার জেরে তিনি বেশ আতঙ্কে রয়েছেন বলেও জানান ওই ব্যবসায়ী। ২ লক্ষ টাকা না দিলে গ্রিল লাগাতে দেওয়া হবে না বলেও ফের হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী। সামান্য স্টেশনারি দোকানের মালিক হয়ে গ্রিল লাগাতে ২ লক্ষ টাকা তোলা দেওয়ার পরিস্থিতির মুখে পড়তে হবে এমনটা ভাবেননি ওই ব্যবসায়ী। পাশাপাশি গোটা পরিস্থিতির মাঝে বেশ আতঙ্কে তিনি।

আরও পড়ুন- টেট পরীক্ষার্থীদের জন্য আগামীকাল কোন কোন রুটে কখন স্পেশ্যাল ট্রেন? দেখে নিন সময়সূচি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget