এক্সপ্লোর

Khaibar Pass Saptapadi : জমিয়ে মুরগি-মাটন-চিংড়ি, নামে-স্বাদে দুর্দান্ত চমক, চেখে দেখুন 'সপ্তপদী'র খানা

ভেটকি চিংড়ি পপকর্ন থেকে লঙ্কা পোস্ত মুরগি থেকে কব্জি ডুবিয়ে মুরগি মাটন - সবই পাবেন খাইবার পাসে সপ্তপদীর স্টলে।

কলকাতা : মুরগি বাগানে মশলা বা যগরুথ মাটন কালিয়া কিংবা চটপটা চিকেন ! নামগুলো শুনেই কি আপনার জিভে জল? ভোজন রসিক বাঙালি মানেই মুরগি-মটন-চিংড়ি সহযোগে ভূরিভোজ। আর যদি এই খাবার-দাবার নিয়েই একটা মস্ত মেলা হয়? তাহলে তো কথাই নেই ! পকেট ফ্রেন্ডলি, সুস্বাদু আর ব্যতিক্রমী - এই তিনের মেলবন্ধন ঘটেছে যেখানে, সেটা সপ্তপদী। রেস্টুরেন্টের দরজা ঠেললেই ইয়াব্বড় উত্তম - সুচিত্রার ছবি। রেস্তোরাঁর নাম সপ্তপদী। বাঙালির নস্টালজিয়া তো আছেই এই জুটিকে ঘিরে। সেই সঙ্গে সপ্তপদী সবসময় ধরে রাখার চেষ্টা করে সনাতনী খাবারকে একটু অন্যভাবে পরিবেশন করতে। তারই নানারকম নমুনা থাকবে খাইবার পাসেও। সুপুরি গাছের পাতায় পরিবেশন করা হবে খাবার। খাবারের নাম গুলিও বেশ। ভেটকি চিংড়ি পপকর্ন থেকে লঙ্কা পোস্ত মুরগি থেকে কব্জি ডুবিয়ে মুরগি মাটন - সবই পাবেন খাইবার পাসের স্টলে। দামও ১৫০ থেকে ৫০০র মধ্যে। রইল তালিকা। সঙ্গে রইল আপনাদের পছন্দের একটি রেসিপি। 


Khaibar Pass Saptapadi : জমিয়ে মুরগি-মাটন-চিংড়ি, নামে-স্বাদে দুর্দান্ত চমক, চেখে দেখুন 'সপ্তপদী'র খানা



Khaibar Pass Saptapadi : জমিয়ে মুরগি-মাটন-চিংড়ি, নামে-স্বাদে দুর্দান্ত চমক, চেখে দেখুন 'সপ্তপদী'র খানা


 

মুরগি বাগানে মশলা (Murgi Bagane Masala)  

উপকরণ (Ingradients)

  • মুরগির মাংস (Chicken) ১৫০ গ্রাম
  • সেলারি (Celery) ২৫ গ্রাম
  • পার্সলে (Parsley) ১০ গ্রাম
  • ধনেপাতা (Coriender) ৫ গ্রাম
  • পেঁয়াজ (Onion) ৩০ গ্রাম
  • আদা-রসুন বাটা (Garlic & Ginger paste) ২৫ গ্রাম
  • ক্রিম (Creame) ১০ মিলি
  • ঘি (Ghee) ১ চা চামচ
  • কাঁচালঙ্কা (Green chilly) ২টি 
  • রান্না করার তেল (Oil )
  • নুন (salt)

 

প্রণালী 

  • ভাল করে মুরগির মাংস ধুয়ে নিতে হবে
  • সেলারি, ধনে পাতা ও পার্সলে পাতা সহযোগে মাংস সিদ্ধ করতে হবে। ( celery coriender & parsley)। অল্প নুন দিতে ভুলবেন না। 
  • মাংস সিদ্ধ করে জলটা সরিয়ে রাখতে হবে ছঁকে নিয়ে। 
  • প্যানে পেঁয়াজ স্যঁতে ( saute ) করে নিন
  • এবার সিদ্ধ করে রাখা সেলারি, ধনেপাতা ও পার্সলে একসঙ্গে নিয়ে একটি মসৃণ পেস্ট বানাতে হবে। চাইলে একটু কাঁচা লঙ্কা মেশাতে পারেন। 
  • এবার স্যঁতে করা পেঁয়াজ, সিদ্ধ চিকেন ও পেস্টটি একসঙ্গে কষতে হবে।
  • প্রয়োজন মতো নুন দিন। 
  • সুগন্ধ ছড়ালে ক্রিম ছড়িয়ে দিয়ে রান্না শেষ করুন।


    Khaibar Pass Saptapadi : জমিয়ে মুরগি-মাটন-চিংড়ি, নামে-স্বাদে দুর্দান্ত চমক, চেখে দেখুন 'সপ্তপদী'র খানা 




২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget