এক্সপ্লোর

Fertilizer Crisis : এমআরপি ১৪০০, বিক্রি হচ্ছে প্রায় ২৫০০ টাকায় ! আলু চাষের মরশুমের আগে সার-সঙ্কট

Fertilizer Tussle : জোগান কম, তাই দাম বেশি- বলে সাফাই বিক্রেতাদের। এই পরিস্থিতিতে সার নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। 

কলকাতা : বস্তার গায়ে লেখা MRP ১ হাজার ৪০০ টাকা। কিন্তু অভিযোগ, ৫০ কেজির সেই সারের (Fertilizer) বস্তা কিনতে হচ্ছে ২২০০ থেকে আড়াই হাজার টাকা দিয়ে। আলু (Potato) চাষের মরশুম শুরুর আগে জেলায় জেলায় বিপাকে পড়েছেন কৃষকরা। জোগান কম, তাই দাম বেশি- বলে সাফাই বিক্রেতাদের। এই পরিস্থিতিতে সার নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। 

বাজারে চাহিদা কম, কিন্তু হিমঘরে মজুত আলু। ১৫ ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করে না দিলে দিতে হবে বাড়তি টাকা। আলু নিয়ে কৃষকদের কপালে যখন চিন্তার ভাঁজ, তখন নতুন আলু চাষের মরশুম শুরুর আগে উদ্বেগ বাড়িয়েছে সারের সঙ্কট ও দাম। বুধবারই সারের সঙ্কট নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। 

জেলায় জেলায় চলছে ধান তোলার কাজ। শুরু হবে আলু, কপি সহ শীতের সবজি চাষ। এই সময় সার নিয়ে সঙ্কটে পড়েছেন কৃষকরা। সিঙ্গুরের চাষি পরেশ দাস জানান, সার পাওয়াই যাচ্ছে না। ২৪০০ টাকা ইফকোর দাম বলছে। 

বিপাকে চাষিরা-

এদিকে নবকুমার দাস নামে সিঙ্গুরের এক সার বিক্রেতা বলেন, সব সার পড়ে আছে। অথচ খদ্দের নেই। চাহিদার তুলনায় ১০-২৬-২৬-এর জোগান কম।

একই ছবি পশ্চিম মেদিনীপুরে। সারের দাম নিয়ে নাজেহাল ক্রেতা ও বিক্রেতারা। অভিযোগ, ১ হাজার ৪০০ টাকার সার কিনতে হচ্ছে ২২০০ থেকে আড়াই হাজার টাকা বস্তা।

মেদিনীপুরের বাগডুবি গ্রামের কৃষক স্বপন বেরা জানান, দোকান থেকে নিতে গেলে বলছে আধার কার্ড দেখাও। দেখে সার নিয়ে এসো। ২৪০০-২৫০০ টাকা নিচ্ছে। সারের জন্য আমাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে, কিন্তু, ধানটার দাম তো আসছে না।

সার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে বাঁকুড়ায়। ওন্দার কৃষক জগদীশ পাল বলেন, সারের তো দুর্মূল্য। আমাদের চাষ বন্ধ হয়ে যাবে। ২৩০০-২৪০০ টাকা দরে কিনতে হচ্ছে। 

পূর্ব বর্ধমানের কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে মিলছে না ১০-২৬-২৬। মিললেও গুনতে হচ্ছে বেশি টাকা। খণ্ডঘোষের কৃষক অরবিন্দ পাল বলেন, সার নিয়ে চাষিদের নাজেহাল অবস্থা। সেই সার ১৬০০-১৭০০ টাকা দাম। কালোবাজারির কারণে সেটা ২১০০ টাকা থেকে শুরু হয়ে ২৫০০ টাকায় পর্যন্ত কিনতে হচ্ছে। তাও আবার পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না।

রাজীব মণ্ডল নামে এক সার ব্যবসায়ী অবশ্য বলেন, সমস্ত প্রোডাক্ট দিয়েই আলু চাষ করা সম্ভব। হঠাৎ একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।চাষিও সচেতন হচ্ছে। এক-দুবছর চললে চাষিদেরও কোনও সমস্যা হবে না।

পশ্চিম বর্ধমানের অন্যতম কৃষিপ্রধান ব্লক কাঁকসা। চাষিদের অভিযোগ, আলু ও সবজি চাষের জন্য যে সার দরকার তার জোগান নেই। এই প্রেক্ষিতে সারের সংকট নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য তরজা। কৃষকরা চান, বন্ধ হোক এই তরজা। দাম কমুক, জোগান বাড়ুক সারের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: দিদি শুধু অভিষেক-অভিষেক করলে তো মুশকিল, ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদি শুধু অভিষেক-অভিষেক করলে তো মুশকিল, ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
Madan Vs Abhishek: '২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক
'২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক
Suvendu Adhikari On DA : ' পুজোর মাসেই DA-র টাকা অ্যাকাউন্টে ', বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
' পুজোর মাসেই DA-র টাকা অ্যাকাউন্টে ', বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget