এক্সপ্লোর

Kolkata Fire : নাটক চলাকালীন হঠাৎ গিরিশ মঞ্চে আগুন !

Girish Mancha : আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন

হিন্দোল দে, কলকাতা : নাটক চলাকালীন হঠাৎ গিরিশ মঞ্চে (Girish Mancha) আগুন (Fire)। আতঙ্কে অডিটোরিয়াম ছেড়ে বেরিয়ে আসেন দর্শকরা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। তবে পুলিশ সূত্রে খবর, প্রত্যেকেই নিরাপদেই রয়েছেন।

আজই তিলোত্তমার বুকে আরও একটি আগুন লাগার ঘটনা ঘটে। নিউ আলিপুর থানার সামনে প্রাণিসম্পদ ভবনের সামনে জুলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার অফিসের ছয় তলায় আগুন লাগে। আগুন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

মহানগরে ফের আগুন-আতঙ্ক-

সেই খবরের রেশ কাটতে না কাটতেই মহানগরে ফের আগুন-আতঙ্ক। সন্ধে ৬টা নাগাদ গিরিশ মঞ্চে আগুন লাগে। সেই সময় সুমন মুখোপাধ্যায়ের (Suman Mukherjee) নির্দেশনায় একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। হঠাৎই প্রেক্ষাগৃহে আগুন দেখতে পান দর্শকরা। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। কোনওক্রমে তাঁরা বেরিয়ে আসতে সক্ষম হন। 

এদিকে নাটক দেখতে এসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসুও (Justice Abhijit Ganguly and Biswajit Basu)। তাঁরাও নিরাপদে বেরিয়ে আসেন। সেখান থেকে বেরিয়ে আসার পর গিরিশ মঞ্চেরই একটি অফিসঘরে যান তাঁরা। সেখানে সুস্থ অবস্থাতেই রয়েছেন তাঁরা। জানা গেছে, আজ আদালতের কাজ শেষ করে এই দুই বিচারপতি গিরিশমঞ্চে নাটক দেখতে গিয়েছিলেন।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ৩টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল সূত্রের খবর, প্রেক্ষাগৃহের কোনও একটি কাঠের দরজায় আগুন লেগে থাকতে পারে। তবে, কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আবার এয়ার কন্ডিশন থেকেও আগুন লেগে থাকতে পারে বলে অনুমান।

প্রসঙ্গত, চলতি মাসেই পশ্চিম বন্দর থানা এলাকায় গার্ডেনরিচ রোডে ঝুপড়িতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। সকাল সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় কয়েকটি ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয়। কাঠ জ্বালিয়ে রান্না করার সময় আগুন ছড়ায় বলে দমকলের অনুমান।

আরও পড়ুন ; অগ্নিকাণ্ডের সময় গিরিশ মঞ্চের দর্শকাসনে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিশ্বজিৎ বসু 

 

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
District News: ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল রেজাল্ট, ছেলেকে BMW কিনে দিলেন বাবা!
ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল রেজাল্ট, ছেলেকে BMW কিনে দিলেন বাবা!
CM Suvendu Adhikari: পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী জানিয়েছেন..
পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী জানিয়েছেন..
Kolkata News: ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ

ভিডিও

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget