এক্সপ্লোর

Kolkata News: মুহূর্তে বিধ্বংসী আকার নিল আগুন, ধোঁয়ায় ঢাকল চারিদিক, স্বয়ংক্রিয় নির্বাপক যন্ত্রই ছিল না বিমানবন্দেরর পোর্টালে!

Kolkata Airport Fire: রাতের দিকে সাধারণত ভিড় ভালই থাকে বিমানবন্দরে। সিকিওরিটি চেক ইন কাউন্টারের সামনে তাই লম্বা লাইন চোখে পড়ে।

কলকাতা: পাশাপাশি অবস্থিত অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক ডিপার্চার। নিয়মিত সিকিওরিটি চেক ইন হয় সেখানে। কলকাতা বিমানবন্দরের সেই সিকিওরিটি চেক ইনেই আগুন লাগল (Kolkata Airport Fire)। বুধবার রাতে এই অগ্নিকাণ্ডকে ঘিরে হুলস্থুল বাধল। শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে বলে প্রাথমিক ভাবে অনুমান। কিন্তু বিমানবন্দরের স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যন্ত্র কেন কাজ করছিল না, কেন বিধ্বংসী আকার ধারণ করল আগুন উঠছে প্রশ্ন (Kolkata News)। বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, যে পোর্টালের কাছে আগুন লাগে, সেখানে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। কেন ছিল না, মেলেনি তার সদুত্তর।

রাতের দিকে সাধারণত ভিড় ভালই থাকে বিমানবন্দরে। সিকিওরিটি চেক ইন কাউন্টারের সামনে তাই লম্বা লাইন চোখে পড়ে। ওই জায়গায় নিরাপত্তাও থাকে আটোসাঁটো। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে প্রাথমিক ভাবে। কিন্তু কেন তা গোড়াতেই চোখে পড়ল না, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল কী করে, কেন বিমানবন্দরে থাকা স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করল না, উঠতে শুরু করে প্রশ্ন

আরও পড়ুন: Kolkata News: ব্যস্ত সময়ে ধোঁয়ায় ঢাকল চারিদিক, কলকাতা বিমানবন্দরে আচমকাই আগুন, ছড়াল আতঙ্ক

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই যাত্রী এবং কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয় হয় দমকলে।  এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। রাত সাড়ে ১০টা নাগাদ জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু ৯টা বেজে ২০ মিনিটে যেখানে প্রথম ধোঁয়া চোখে পড়ে, আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে, সেই সময়ই কেন স্বয়ংক্রিয় নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেল না, উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, যে জায়গায় আগুন লাগে, সেখানে যন্ত্র ছিল না।

বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের যে জায়গায় আগুন লাগে, সেখানে এমনিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। শর্ট সার্কিট থেকে আগুন লাগছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। আর কোথাও বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে তারে সমস্যা রয়েছে কিনা দেখা হচ্ছে খতিয়ে। কিন্তু যেখানে এত মানুষ রোজ ভিড় করেন, সেখানে নিয়মিত কেন ব্যবস্থাপনায় চোখ গেল না, উঠছে সেই প্রশ্নও।

যদিও বিমানবন্দরের কর্মীদের একাংশের দাবি, আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আজও ডিউটি নিয়ে উপরে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই আগুন লাগে। আপাতত চেক ইন বন্ধ রাখা হয়েছে। আগুন লাগে যেখানে, সেই জায়গা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। অন্য কাউন্টার দিয়ে চেক ইন শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget