এক্সপ্লোর

Kolkata Fire : সাতসকালে কুদঘাটের প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ আগুন, কেউ আটকে কি না আশঙ্কা, ঘটনাস্থলে ১৫ ইঞ্জিন

ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে গুদামে আগুন নেভানোর কাজ চলছে।

সুকান্ত মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় (Kolkata Fire)। সাতসকালে কুদঘাটের এক প্রযোজনা সংস্থার গুদামে দাউদাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৪ টি ইঞ্জিন পৌঁছয়, পরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় পৌঁছয় মোট ১৫ টি ইঞ্জিন (Fire Engine)। ভয়াবহ আগুনের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পাশাপাশি সবথেকে বেশি শঙ্কার জায়গা অন্য জায়গায়, গুদামে কেউ আটকে কি না, খতিয়ে দেখা হচ্ছে সেটাও। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলছে। ঘিঞ্জি এলাকায় বড় গুদামে আগুন লাগায় আতঙ্কে স্থানীয়রা। যদিও গুদামটি ঘেরা জায়গায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। তাঁদের অভিযোগ, ভোরবেলা আগুন লাগলেও ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা দেরি করেছে দমকল।

আগুনের তাপে ভাঙে পাঁচিল

সাতসকালেই ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত গোটা গুদামে ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনের তাপে ভেঙে পড়ে প্রযোজনা সংস্থা এসকে মুভিজের গুদামের লোহার শেড তথা পাঁচিল। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে পাঁচিল ও লোহার ছাউনি। ফিল্মের রিল, ক্যান সহ একাধিক জিনিস পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সকালেই ঘটনাস্থলে যান অরূপ বিশ্বাস। স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। যদিও স্বস্তির খবর, গুদামের মধ্যে কেউ আটকে নেই।

 

আতঙ্কে স্থানীয়রা

গোটা আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখে ঘুম ভাঙে বলেই জানান স্থানীয়রা। ভোর পাঁচটা নাগাদ আগুন লাগার পর থেকেই তাঁরা ক্রমাগত দমকলে ফোন করতে থাকলেও বেশ অনেকক্ষণ পরে সেখানে আগুন নেভানোর জন্য ইঞ্জিন এসে হাজির হয় বলেই অভিযোগ স্থানীয়রা। ঠিক কী কারণে আগুন লাগল সে নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, তেমনই এত বড় গুদামের অগ্নি নির্বাপণ ব্যবস্থা প্রয়োজনীয় প্রতিরোধী মানের ছিল না কি না, সে নিয়েও উঠছে প্রশ্ন।

ক্যানিংয়েও আগুন

ক্যানিংয়ের মাতলা ব্রিজের কাছে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১০-১২টি দোকান। কয়েকলক্ষ টাকা ক্ষতির আশঙ্কা। গতকাল গভীর রাতে মাতলা ব্রিজের কাছে একটি দোকান থেকে পরপর কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

আরও পড়ুন- মোমিনপুরের ঘটনার তদন্তে কি NIA? কেন্দ্রের কাঁধে দাায়িত্ব কলকাতা হাইকোর্টের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
PM Modi: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে,
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে, "সমর্থন করি না..দরকারে পা ধরে ক্ষমা চাইবো", ছলছল চোখে বললেন বাবা
Sukanta Majumdar: 'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?
'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget