এক্সপ্লোর

Firhad Hakim: রাজ্যের পৌরসভায় ৫ হাজার চাকরি বিক্রির অভিযোগ, তদন্তের নির্দেশ দিলেন ফিরহাদ

Kolkata News: ডিএমের তত্ত্বাবধানে গ্রুপ ডি পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, জানালেন পুরমন্ত্রী। 

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রভাবশালী নেতাদের (Recruitment Scam)। শুধু স্কুলে নয়, রাজ্যের বিভিন্ন পুরসভাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সবমিলিয়ে বিভিন্ন পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে এ বার তৎপর হল বাংলা সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) তদন্তের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন (KMC)।

বিভিন্ন দফতরকে তথ্য খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ

চাকরি বিক্রির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দফতরকে তথ্য খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ। সংবাদমাধ্যমে সে কথা জানালেন তিনি। ফিরহাদের বক্তব্য, "আদালত এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি। নিয়োগ  দুর্নীতি রুখতে পদক্ষেপ করছে পুরসভা। মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে এখন পুরসভায় চাকরি হয়। ডিএম-এর তত্ত্বাবধানে গ্রুপ ডি পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।"

তদন্ত নিয়ে ফিরহাদ বলেন, "আমরা বিভিন্ন বিভাগকে বলেছি, কী তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিতে হবে। কী কাগজ আছে দেখে রাখতে হবে। এখনও আদালত কোনও নির্দেশ দেয়নি। তাই আগ বাড়িয়ে এখনই কিছু করছি না। কিন্তু নিশ্চিত ভাবে সত্যিই কোথাও দুর্নীতি হয়েছে কিনা, পুরসভায় কিছু তেমন ঘটেছে কিনা, দেখতে বলেছি।"

আরও পড়ুন: SSC Case: কারও থেকে ৬ লক্ষ, কারও থেকে ১০ লক্ষ! নিয়োগ দুর্নীতিতে কাঠগড়ায় হুগলির আরও এক নেতা

রাজ্যের ৬০ পুরসভায় ৫ হাজারের বেশি চাকরি বিক্রি হয়েছে বলে সম্প্রতি আদালতে দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা জানায়,   শিক্ষক নিয়োগের মতোই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে পুরসভার কর্মী নিয়োগেও। বেশ কিছু অযোগ্য় চাকরিপ্রাপক, যাঁরা কিনা পরীক্ষায় বসা তো দূর, ফর্ম ফিল আপ পর্যন্ত করেননি। তাঁরাও টাকার জোরে চাকরি পেয়েছেন। 

ইডি সূত্রে দাবি, অয়ন শীলের সল্টলেকের ঠিকানায় তল্লাশি চালিয়ে একাধিক পুরসভার কাউন্সিলরের অফিসের মজদুর পদে চাকরির জন্য OMR উত্তরপত্রের নথি মিলেছে। চাকরিপ্রার্থীদের সই করা উত্তরপত্র পাওয়া গিয়েছে। এছাড়াও অয়নের সল্টলেকের ঠিকানা থেকে মিলেছে, একটি সাদা ড্রাফট লেটার, যেটি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে লেখা। সেখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে বলে ইডি সূত্রে দাবি।

অয়নের সংস্থার তরফে দমদম পুরসভাকে দেওয়া একটি চিঠির কপি মিলেছে

কেন্দ্রীয় সংস্থার দাবি, অয়নের সংস্থা, ABS ইনফোজোনের তরফে দমদম পুরসভাকে দেওয়া একটি চিঠির কপি মিলেছে। পুরসভার পরীক্ষার OMR শিট কলেজস্ট্রিটের একটি প্রিন্টিং থেকে প্রিন্ট করাতেন অয়ন। পরীক্ষার ব্যাবস্থাপনা থেকে চাকরিতে যোগদান সবেরই দায়িত্বে থাকতেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ এই প্রোমোটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget