এক্সপ্লোর

Firhad Hakim Updates: দুর্গাপুজো করতে দিই না! ইউনেস্কোর স্বীকৃতি পেল কী ভাবে? প্রশ্ন ফিরহাদের

Firhad Hakim Updates: গেরুয়া শিবিরের নেতাদের উদ্দেশে প্রশ্ন তাঁর, “এই সরকার নাকি দুর্গাপুজো বন্ধ করে দেয়? তাহলে কলকাতা ইউনেস্কোর স্বীকৃতি পেল কী ভাবে?”

কলকাতা: আন্তর্জাতিক সংগঠন ইউনেস্কো(United Nations Educational Scientific and Cultural Organisation/UNESCO)-র ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে কলকাতার দুর্গাপুজো (Durga Puja)। তা নিয়ে নাম না করে বিজেপি-কে কটাক্ষ রাজ্যের মন্ত্রী কলকাতার ভাবী মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। গেরুয়া শিবিরের নেতাদের উদ্দেশে প্রশ্ন তাঁর, “এই সরকার নাকি দুর্গাপুজো বন্ধ করে দেয়? তাহলে কলকাতা ইউনেস্কোর স্বীকৃতি পেল কী ভাবে?”

এবিপি আনন্দ আয়োজিত ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফিরহাদ। সেখানে উপস্থিত বিরোধী শিবিরের নেতাদের উদ্দেশে সরাসরি এই প্রশ্ন ছুড়ে দেন তিনি। ফিরহাদ বলেন, “কখনও ভেবেছিলেন যে এই কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দেবে ইউনেস্কো! কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী। বাঙালি সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের বাংলায় থাকি আমরা। এই বাংলাকে নিয়ে গর্ববোধ করি।”

আরও পড়ুন: Firhad Hakim: পূর্বপুরুষের পাপ বয়ে বেড়াচ্ছি, বেকারত্ব প্রশ্নে বামেদের কাঠগড়ায় তুললেন ফিরহাদ

সরাসরি নাম না করলেও, ফিরহাদের নিশানায় যে বিজেপি (BJP), তা বুঝতে পরিশ্রম লাগে না। কারণ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না বলে অভিযোগ করতে শোনা গিয়েছিল গেরুয়া শিবিরের নেতৃত্বকে। অভিযোগকারীদের সেই তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ বিজেপি-র শীর্ষ নেতৃত্ব শামিল ছিলেন।

যদিও ইউনেস্কো-র ঘোষণার পর সম্পূর্ণ উল্টো অবস্থান নিতে দেখা যায় তাঁদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপুজোকে গোটা দেশের গর্ব বলে উল্লেখ করেন। অন্য দিকে, শাহ জানান, দুর্গাপুজো ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক এবং ঐক্যবোধের চেতনাকে প্রতিফলিত করে। তবে ইউনেস্কো স্পষ্ট ভাষায় কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিলেও, মোদি-শাহের কেউই কলকাতার কথা উল্লেখ করেননি শুভেচ্ছাবার্তায়।

মোদি-শাহকে সেই নিয়ে কটাক্ষও করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষোক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইটারে তিনি লেখেন, 'অমিত শাহ-সহ সেই সব বিজেপি নেতা, বাংলায় দুর্গাপুজো হয় না বলে ভোটের প্রচারে এসে দাবি করেছিলেন, তাঁদের জন্য দু'মিনিটের নীরবতা। তাঁদের মিথ্যাচার ফাঁস হয়ে গেল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget