এক্সপ্লোর

Fraud Case: কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

ভুয়ো IAS, ভুয়ো IPS, ভুয়ো CBI অফিসারের পর এবার কলকাতা পুরসভার সেক্রেটারির ভুয়ো পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ। নদিয়ার রানাঘাট থেকে ২ জনকে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টার অভিযোগ। নদিয়ার রানাঘাটে তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ।  

ভুয়ো IAS, ভুয়ো IPS, ভুয়ো CBI অফিসারের পর এবার কলকাতা পুরসভার সেক্রেটারির ভুয়ো পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ। নদিয়ার রানাঘাট থেকে ২ জনকে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ। কলকাতা পুরসভা সূত্রে খবর, দিনকয়েক আগে তাদের কাছে অভিযোগ আসে, পুরসভার সেক্রেটারি পরিচয়ে এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা আদায়ের কারবার ফেঁদেছে। অভিযুক্ত পুরসভার সেক্রেটারির ভুয়ো ইমেল আইডি তৈরি করেছে। অভিযোগ, সেই ইমেল আইডি ব্যবহার করে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার আশ্বাস দিচ্ছে। বিনিময়ে চাইছে টাকা।   

অভিযোগকারীদের সন্দেহ হওয়ায় তাঁরা যোগাযোগ করেন পুরসভার সঙ্গে। পুরসভা এই অভিযোগ পেয়ে বিষয়টি লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে জানায়। পুলিশ সূত্রে খবর, IP অ্যাড্রেসের সূত্র ধরে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এই চক্রে আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে, পুলিশ পরিচয়ে বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে গ্রেফতার ৩, আটক ১৮। ধৃতদের ৩ জনই প্রতারণা চক্রের পাণ্ডা। বাকি ১৮ জন প্রতারণা চক্রের শিকার। পুলিশ সূত্রে খবর, গতকাল বাঘাযতীন কলোনির মাঠে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ চলছিল। দেখে সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। প্রধাননগর থানায় খবর দিলে পুলিশ এসে সন্দেহভাজনদের আটক করে। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পোশাক, টুপি ও বেল্ট।

পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রুপ ডি পদে চাকরির জন্য সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। চাকরি-প্রতারণা চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- লোন শোধের পরও হুমকি, 'টাকা না দিলে খুন', অভিনব কৌশলে 'প্রতারণা'

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget