এক্সপ্লোর

Garlic Price Hike: এবার মহার্ঘ রসুন, কলকাতার বাজারে কত দাম?

Kolkata Garlic Price: এবার নতুন বছরের শুরুতে পকেট কাটছে রসুনের দাম। কলকাতায় খুচরো বাজারে এক কিলো রসুনের দাম ৫০০ টাকা।

কলকাতা: এবার দাম চড়েছে রসুনের (Garlic Price Hike)। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতার। রসুন কিনতে গেলে পকেট ফাঁকা হওয়ার জোগাড়। জোগান কম, তাই রসুনের দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।                         

দাম চড়ছে রসুনের: আমিষ-প্রিয় বাঙালির রসনায় কোপ। শীত পাততাড়ি গোটাতে শুরু করে দিয়েছে। গরম পড়তেও এখনও বেশ খানিকটা দেরি। এই সময় জমিয়ে মাংস বা মাছের কোনও লোভনীয় পদ খাওয়ার জো নেই। চড়চড়িয়ে বাড়ছে রসুনের দাম। কিছুদিন আগে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখ দিয়ে জল পড়ছিল। এরপর আদার দামও আকাশছোঁয়া হয়েছিল। আর এবার নতুন বছরের শুরুতে পকেট কাটছে রসুনের দাম। কলকাতায় খুচরো বাজারে এক কিলো রসুনের দাম ৫০০ টাকা। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে এ রাজ্যে আমদানি হয় রসুন। বিক্রেতারা বলছেন, বাজারে জোগান কম তাই বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে হেঁশেলে মেপেই চলছে রসুনের ব্যবহার।

গত বছর পুজোর পর শীত আসার আগে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। দুর্গাপুজোর সময় পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা কেজি। ১৫ দিনের মধ্যেই সেই পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। কলকাতার বিভিন্ন বাজারেই ছবিটা একই ছিল। প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকাতে বিক্রি হয়। তার আগে গত বছর অগাস্টে পেঁয়াজের দাম ৩০ টাকার মধ্যে ছিল। ওই মাসেই এক ধাক্কায় ৪০-৫০ টাকা হয়ে যায় পেঁয়াজের দাম।                              

এদিকে সংসদে অন্তর্বর্তী বাজেট পেশের আগেই গত ১ ফেব্রুয়ারি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়েছে। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৮৮৭ টাকা। ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এর আগে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৬৯ টাকা। যদিও বাণিজ্য়িক গ্যাসের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রান্নার গ্য়াসের দাম।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata News: হরিদেবপুরে পুলিশ লেখা গাড়িতে অপহরণ, গ্রেফতার তিন, উদ্ধার ব্যবসায়ী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget