এক্সপ্লোর

Chingrighata Fire: চিংড়িঘাটায় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড, জখম ৭

Kolkata Fire: বড়সড় কোনও দুর্ঘটনা না হলেও জানা গিয়েছে জখম হয়েছেন ৭ জন। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে।

কলকাতা: সরস্বতী পুজোর (Saraswati Puja) রাতে শহরে ফের অগ্নিকাণ্ড। ঘটনাস্থল চিংড়িঘাটার (Chingrighata) সুকান্তনগর (Sukantanagar)। সেখানে একটি বাড়িতে এদিন রাতে হঠাৎ আগুন লেগে যায়। সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় বড়সড় কোনও দুর্ঘটনা না হলেও জানা গিয়েছে জখম হয়েছেন ৭ জন। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। তারা দ্রুততার সঙ্গে কাজ করছে।  

আনন্দপুর (Ananda Pur) থানা এলাকার মাঝিপাড়ায় (Majhipara) প্লাস্টিকের গুদামে ( plastic werehouse) আগুন (Fire)। দাহ্য বস্তু (inflammable items) থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। দমকলের (Firebrigade) ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে। ঘন জনবসতিপূর্ণ (Crowded) এলাকায় আগুনের জেরে এলাকায় আতঙ্ক।

গত সোমবার রাজভবনের তিনতলায় আগুন লাগে। রাজ্যপালের বৈঠক চলাকালীন আগুন লাগে রাজভবনে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান করা হয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের ২ট ইঞ্জিন। রাজভবনের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আচমকাই রাজ্যপালের বলরুমে আগুন লাগে বলে খবর সূত্রের। রাজভবনের বলরুমে টিউব ও বিদ্যুতের তারে আগুন লাগে বলে সূত্রের খবর। অনেকদিন বিদ্যুতের তারের কোনও রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। যেখানে আগুন লাগে তার কাছেই রাজ্যপাল বৈঠক করছিলেন। এদিকে বলরুমের পাশেই রয়েছে রাজ্যপালের থাকার ঘর বা রাজ্যপালের স্যুইট। সূত্রের খবর, আগুন লাগার খবর দেন চাপরাশি। চাপরাশির মুখে সেই খবর পেয়েই বৈঠক ছেড়ে ওই জায়গায় চলে আসেন রাজ্যপাল। ততক্ষণে রাজভবনের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। রাজভবন সূত্রের খবর, আগুন লাগার ঘটনায় উদ্বেগের কারণ আর নেই।

ওই একইদিনে বজবজে (Budge Budge) জুটমিলের গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন যায়। বিকেল ৪.৩০-এ জুটমিলের গুদামে আগুন (Fire) লাগে। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকল। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। এদিন হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আশেপাশে জলাশয় না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। প্রাথমিক দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে লাগে আগুন। 

আরও পড়ুন: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করে খুন বাবা! পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস, শ্যামপুরে WBCPCR

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget