এক্সপ্লোর

Haltu News: বাচ্চাকে কোলে নিয়ে আত্মঘাতী বাবা ? 'যখন জানলাটা খুলি..' হালতুকাণ্ডে হাড় হিম করা তথ্য় !

Kolkata Haltu Murder Case: হালতুতে একদিকে ঝুলন্ত বাবার কোলে বাচ্চা, অন্যদিকে মায়ের ঝুলন্ত দেহ ! কোন পর্যায়ে গেলে এটা সম্ভব ? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক

কলকাতা:  বাচ্চাকে কোলে নিয়ে আত্মঘাতী বাবা ? ট্যাংরার পরে এবার হালতু, এক পরিবারের ৩জনের রহস্যমৃত্যু। একদিকে ঝুলন্ত বাবার কোলে বাচ্চা, অন্যদিকে মায়ের ঝুলন্ত দেহ! ২ দেওয়ালে আলাদা আলাদা করে ২টি সুইসাইড নোট। একটি দেওয়ালে মামা-মামি আর সম্পত্তির উল্লেখ লেখা রয়েছে। অপর আরেকটি দেওয়ালে রয়েছে তৃতীয় একজনের নাম, পাওনাদারের কথা। সূত্র মারফত খবর, আড়াই বছরের শিশুকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাবা, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। 

পুলিশ সূত্রে খবর মিলেছে,গতকাল বিকেলে শেষবার দেখা গিয়েছিল পরিবারের ৩ জনকে। কয়েকদিন ধরেই ওই বাড়িতে পাওনাদাররা আসছিল। তবে কি দেনার ভারেই শিশুসন্তানকে মেরে আত্মঘাতী হলেন বাবা-মা? ইতিমধ্য়েই হালতুর ঘটনায় জোড়া সুইসাইড নোটের হদিশ মিলেছে। ঘরের দেওয়ালে পেন্সিল দিয়ে লেখা হয়েছে একটি সুইসাইড নোট। ওই সুইসাইড নোটে পেন্সিল দিয়ে লিখে মামা-মামিকে দায়ী করা হয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠেছে দেনার সঙ্গে পারিবারিক অশান্তিতেই সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি? 

আরও পড়ুন, RG কর-কাণ্ডে এবার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ CBI-র, সেমিনার রুমে 'প্রথম' অভয়ার মৃতদেহ দেখেছিলেন তিনিই !

এদিন এক প্রতিবেশী বলেন, তখন দশটা- সাড়ে দশটা হবে। হঠাৎ বলছে যে দরজা খুলছে না তোর বন্ধু। তখন আমি ফোন করি। কিন্তু ফোন তোলেনি। তখন আমি গাড়িতে আরও তিন চারজনকে নিয়ে এলাম। তারপর দেখছি এরকম। পুলিশ এল। ওনারা বলছেন যে...

এবিপি আনন্দ : দরজা কি ভিতর থেকে বন্ধ ছিল ? শেষবার কখন দেখা হয়েছিল ?

প্রতিবেশী: হ্যাঁ ভিতর থেকে বন্ধ ছিল। কাল রাতে শেষবার দেখা হয়েছিল। ও একটা টাকা আমাদের থেকে নিয়েছিল। ওর বাচ্চার অস্ত্রোপচার ছিল। ইউনিয়ন থেকে সাহায্য় করেছিলাম।  টাকাটা ও ফেরৎ দিয়েছিল। তারপর চাও খেয়েছিল। গল্পও করেছিল। 

এবিপি আনন্দ :টাকার পরিমাণটা কত ছিল ?

প্রতিবেশী: ওই হাজার তিনেক টাকা।

এবিপি আনন্দ : পুলিশ বলছে যে, কিছু পাওনাদার বাড়িতে আসা শুরু হয়েছিল।  

প্রতিবেশী: পাওনাদার বলতে, ওর ব্যাঙ্কের একটা লোন ছিল। সেক্ষেত্রে দেরি হচ্ছিল এই অবধি...। আমরা যখন জানালাটা খুলি, তখন দেখি, বাচ্চাটাকে কোলে নিয়ে...আমি দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি। তারপরেই পুলিশ আসে।

এবিপি আনন্দ : বাবাকে ঝুলন্ত দেখলেন, তখন কোলে বাচ্চা ? 

প্রতিবেশী: হ্যাঁ, বাবার কোলে বাচ্চা, পিছনে ওনার স্ত্রী।

এবিপি আনন্দ : সেও ঝুলন্ত ?

প্রতিবেশী: হ্যাঁ। কার্ণিশে, শাড়ি সঙ্গে..

অপরদিকে, হালতুর এই এক পরিবারের ৩জনের রহস্যমৃত্যু এই ঘটনা কেন বারবার ঘটছে ? এনিয়ে এবিপি আনন্দ-কে এদিন এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন ডক্টর মিত্র।

  এবিপি আনন্দ : ডক্টর মিত্র এটা ভীষম স্ট্রাইকিং। বাচ্চাকে কোলে নিয়ে আত্মঘাতী বাবা ? একটা ভালবাসা, টান-সেইটা যেনও ইঙ্গিত করা হচ্ছে, তার পাশাপাশি, ওই বাচ্চাটিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। কোন পর্যায়ে গেলে এমনটা সম্ভব ?

চিকিৎসক : ফ্রয়েড বলেছিলেন, আত্মহত্যা মানুষ তখন করে, যখন, অতিরিক্ত ক্রোধ তাঁর নিজের প্রতি দেখা দেয়। তখন মানুষ আত্মঘাতী হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget