এক্সপ্লোর

Haridevpur News: শিক্ষিকার সঙ্গে ‘অশালীন’ আচরণ, গ্রেফতার হোমের ফাদার

Haridevpur: হোমের ফাদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ১ শিক্ষিকা-সহ ২জন। এরপরেই শ্লীলতাহানির অভিযোগে হোমের ফাদার অরুণ জেভিয়ার রাজকে গ্রেফতার করা হয়। 

কলকাতা: শিক্ষিকার সঙ্গে ‘অশালীন’ আচরণের অভিযোগে গ্রেফতার হোমের ফাদার। হরিদেবপুরের (Haridevpur) একটি হোমের ফাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। হোমের ফাদারের বিরুদ্ধে ভয় দেখিয়ে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। হোমের ফাদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ১ শিক্ষিকা-সহ ২জন। এরপরেই শ্লীলতাহানির অভিযোগে হোমের ফাদার অরুণ জেভিয়ার রাজকে গ্রেফতার করা হয়। 

খড়গপুরে ‘অভব্যতা’: কিছুদিন আগে এমনই একটি ঘ মহিলার সঙ্গে অশালীন আচরণ (Misbehave with Lady) ও তার প্রতিবাদ করলে সন্তানদের মারধরের অভিযোগ ওঠে খড়গপুরের (Kharagpur) এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ জানাতে গেলেও অসহযোগিতার মুখে পড়তে হয় বলে দাবি অভিযোগকারিণীর। অভিযুক্ত সাদাতপুর ফাঁড়ির ইনচার্জকে ক্লোজ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল আমলে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। যদিও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। 

‘অভব্যতা’য় কাঠগড়ায় পুলিশ ! রক্ষকই ভক্ষক? প্রথমে মহিলার সঙ্গে অশালীন আচরণ ! প্রতিবাদ করায় মহিলার সন্তানদের মারধরের অভিযোগ ! এক পুলিশ অফিসারের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানা এলাকায়। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধেও উঠেছে অসহযোগিতার অভিযোগ। অভিযোগকারিণী, খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত সাদাতপুর এলাকায় হোটেল চালান।

তাঁর দাবি ছিল, কিছুদিন আগে সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ শুকদেব মাইতি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। অভিযোগ, কালীপুজোর রাতে সদলবলে হোটেলে চড়াও হন ওই পুলিশ অফিসার। বেদম মারধর করা তাঁর ছেলে-মেয়েকে।

অভিযোগকারিণীর বক্তব্য, 'আমার হাত ধরেছিল। তখন হোটেল থেকে বেরিয়ে যাই। সেই রাগেই হয়ত মেরেছে। অভিযোগকারিণীর আরও বিস্ফোরক দাবি, প্রথমে খড়গপুর লোকাল থানা এই অভিযোগ নিতেই অস্বীকার করে। হইহই পড়ে যেতে শুক্রবার অভিযোগ দায়ের করতে পারেন তিনি।

এ দিকে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ শুকদেব মাইতিকে ক্লোজ করা হয় এই অভিযোগে। একাধিক ধারায় মামলাও রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলছিল বলে জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।

মুর্শিদাবাদে অশালীন আচরণের অভিযোগ: গ্রামের হাটে মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। সালিশি সভার নির্দেশে অভিযুক্ত যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে। মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানা এলাকার কেসাইপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে ওই যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানোর ছবি। ভাইরাল যে ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। এদিকে, সালিশি সভা বসানোয় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। আটক ৫।

ঠিক কী ঘটেছে? পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার, গ্রামের হাটে এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবক তাঁর থেকে ফোন নম্বরও চান বলে দাবি ওই মহিলার। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রামে বসে সালিশি সভা। সেখানেই ওই যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। যে ঘটনার কথা স্বীকার করে নিয়ে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 'ছেলেটা এসেছিল। সালিশিতে সব সিদ্ধান্ত হয়েছে।'

সেরা শিরোনাম

Sukanta Majumdar: পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন,
পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন, "কোনও তথ্য নেই"
BJP News: বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?
বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?
Municipal Corporation Election: কলকাতা ও হাওড়া পুরসভায় বেড়েছে ওয়ার্ড, 'পুনর্বিন্যাসে' খুশি নন বিরোধীরা, কী দাবি ? ভোট কবে ?
কলকাতা ও হাওড়া পুরসভায় বেড়েছে ওয়ার্ড, 'পুনর্বিন্যাসে' খুশি নন বিরোধীরা, কী দাবি ? ভোট কবে ?
Kunal Ghosh: দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের, সামনে এল কোন অভিযোগ
দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের, সামনে এল কোন অভিযোগ

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget