এক্সপ্লোর

Kolkata Crime News : হরিদেবপুরে ফ্ল্যাটে সাট্টার কারবার, কুখ্যাত দুষ্কৃতী যোগ, গ্রেফতার ৬

Kolkata Police : উদ্ধার ৮টি মোবাইল ফোন-সহ সাট্টার কারবারের একাধিক নথি ও ৩৭ হাজার টাকা। 

পার্থপ্রতিম ঘোষ ও প্রবীর চক্রবর্তী, কলকাতা : হরিদেবপুরে ফ্ল্যাটের মধ্যে সাট্টার কারবার। কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ। ৬ জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ (Haridevpur Police Station)। পুলিশের এফআইআরে নাম রয়েছে শেখ বিনোদ-সহ ৯ জনের। পুলিশ (Police) সূত্রে খবর, হরিদেপুরের ব্যানার্জি পাড়া রোডে ফ্ল্যাটের মধ্যে বছরখানেক ধরে চলছিল সাট্টার কারবার। গতকাল রাতে ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। উদ্ধার ৮টি মোবাইল ফোন-সহ সাট্টার কারবারের একাধিক নথি ও ৩৭ হাজার টাকা। 

শহরে সাট্টার কারবারের পর্দাফাঁস। পুলিশের চোখে ধুলো দিতে ফ্ল্যাটের মধ্যে চলছিল রমরমা সাট্টার কারবার। পুলিশ সূত্রে দাবি, আড়ালে রয়েছে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের গ্যাং। গ্রেফতার ৬ অভিযুক্ত। হরিদেবপুরের ব্যানার্জি পাড়া রোডের এই ফ্ল্যাটেই বছর খানেক ধরে ধরে সাট্টার ঠেক চলছিল বলে অভিযোগ। 

পুলিশ সূত্রে দাবি, ফ্ল্যাটে কারবার চালালে কেউ সহজে সন্দেহ করবে না, তাই বেছে নেওয়া হয়েছিল এই জায়গা। এক বছর আগে এই  ফ্ল্যাটে সাট্টার কারবার ফেঁদে বসে শেখ বিনোদের দলবল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ৬ অভিযুক্তকে। এই ঘটনায় পুলিশের FIR-এ শেখ বিনোদ সহ নাম রয়েছে ৯ জনের। তবে বিনোদ সহ ৩ জনের খোঁজ পায়নি পুলিশ।  

কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের নামে ভুরি ভুরি অভিযোগ। গত জুলাইয়ে কালীঘাটে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় শেখ বিনোদকে। গত বছর নভেম্বরে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগেও বিনোদকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, একের পর এক অভিযোগে বিনোদকে গ্রেফতার করা হলেও জামিনে মুক্তি পাওয়ার পর ফের তাঁর নামে নতুন অভিযোগ ওঠে।

পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের বিনোদের এই নতুন ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে ৮টি মোবাইল ফোন, ২টি ক্যালকুলেটর, সাট্টার নথি ও ৩৭ হাজার টাকা।

দিনদুয়েক আগে কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোট কারখানার হদিশ মেলে। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ২। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়ে ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল নোট তৈরির সরঞ্জাম। কাগজের বান্ডিল থেকে শুরু করে রং, রাসায়নিক, কাঠের ফ্রেম, প্রিন্টার, কী নেই সেখানে। এই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি, ভাড়াবাড়ি থেকে উদ্ধার হওয়া একটি ল্যাপটপ ও পেনড্রাইভ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- জল থৈ থৈ কলকাতা মেডিক্যাল, জলমগ্ন একাধিক এলাকা, চূড়ান্ত দুর্ভোগে রোগীর আত্মীয়রা

সেরা শিরোনাম

Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget