এক্সপ্লোর

Kolkata Heat Wave : এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কবে বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দফতর

Kolkata Heat Wave Update : গরমের সবে তো শুরু, এখনই যদি এই হয় তাহলে মে-জুনে কী হবে?

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বসন্তের শেষ দিক থেকে সূর্যের যে প্রতাপ শুরু হয়েছে, গ্রীষ্ণকাল পড়তে না পড়তেই, তা যেন মাত্রা ছাড়িয়েছ। হাঁসফাঁস করা গরমে ওষ্ঠাগত প্রাণ। বাইরে বেরোলেই সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। ফুটিফাটা গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ

গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। এরই মধ্যে খারাপ খবর, এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়ে দিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

জেলায় জেলায় তাপপ্রবাহ

 আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ মাস কলকাতায় বৃষ্টি নেই। গরমে নাজেহাল শহরবাসী। আজও গোটা দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে।

গোদের ওপর বিষফোঁড়ার মতো, বৃষ্টির যেন আকাল চলছে শহরে। এই অবস্থায় শহরবাসীর উদ্বেগ বাড়িয়ে এ মাসের শেষ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অসহ্য এই গরমের হাত থেকে রেহাই মিলবে কীভাবে? চিকিৎসকদের দাওয়াই,

  • খুব প্রয়োজন না হলে ভর দুপুরে বাইরে না বেরনোই ভাল।
  • জোর দিতে হবে তরল খাবারের ওপর।
  • পরতে হবে সুতির পোশাক, ব্যবহার করতে হবে ছাতা।

    তাপদাহে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে শিশুদেরও। তাই অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। গরমের সবে তো শুরু, এখনই যদি এই হয় তাহলে মে-জুনে কী হবে তা ভেবেই আঁতকে উঠছেন সকলে।

    আবহাওয়া দফতর অনুসারে এক নজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস - 

  • Kolkata Heat Wave : এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কবে বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দফতর

    জেলায় জেলায় বৃষ্টি-সতর্কতা 

    কলকাতার পারদ ঘোরাফেরা করছে ৪০ ডিগ্রির আশেপাশে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়া পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ বইছে। উত্তরবঙ্গের মধ্যে মালদাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। কেন এই পরিস্থিতি? আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারত থেকে রাজ্যে ঢুকছে গরম ও শুকনো হাওয়া। তার জেরেই পুড়ছে দক্ষিণবঙ্গ। একে অসহ্য গরম। তারওপর এক চিলতে মেঘ নেই আকাশে।
    আবহাওয়া দফতর সূত্রে খবর, টানা ৫৫ দিন ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে বরুণদেব কৃপা করলেও, কেন বঞ্চিত দক্ষিণবঙ্গের জেলাগুলি? পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন,  বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান অনুকূল পরিস্থিতিতে না থাকার দরুণ বৃষ্টি হচ্ছে না।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget