এক্সপ্লোর

Mamata VS DVC : 'ডিভিসির জল কলকাতায় যায় না', মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি ডিভিসির 

Kolkata Rain Update : এই অবস্থার জন্য সকালেই ডিভিসিকে 'কাঠগড়ায়' তুলেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যদিও বিকেলেই এর জবাব দিল দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)।

 

Kolkata Rain Update :  জলমগ্ন কলকাতার (Kolkata Weather) এই অবস্থার জন্য সকালেই ডিভিসিকে 'কাঠগড়ায়' তুলেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যদিও বিকেলেই এর জবাব দিল দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। জবাবে ঠিক কী বলেছে ডিভিসি ? 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা ডিভিসির 
সংস্থার তরফে বলা হয়েছে, ''ডিভিসির জল কলকাতায় যায় না। আমতা হয়ে গঙ্গায় মিশে যায়। কলকাতার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।'' কলকাতার জলমগ্ন পরিস্থিতির জন্য এদিন, x হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ডিভিসি ড্রেজিং না করাতেই এই দুর্ভোগ বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সকালে এবিপি আনন্দর সম্পাদক সুমন দের সঙ্গে কথা বলার সময় একই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পোস্টে কী বলেছেন মুখ্যমন্ত্রী
এদিন কলকাতার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত  কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  ডিভিসি-র একতরফা জল ছাড়ায় রাজ্য এমনিতেই  প্লাবিত ছিল, নদী, খাল সব টইটম্বুর ছিল। ফারাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার, উত্তরপ্রদেশের প্রচুর জল, সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই । তার ওপরে এল এই হঠাৎ বিপুল বৃষ্টি।  আমি মেয়র, মুখ্যসচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছি, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি।

আমি বলেছি, আজ থেকে সরকারি সব স্কুল ছুটি থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়েও আগামী দু-দিন ছুটি। বেসরকারি অফিস গুলি আগামী দু'দিন ওয়ার্ক ফ্রম হোম করুন। সরকারি অফিস-ও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে। মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ। 

আজ CESC-র অবহেলায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গেলেন, তাঁদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না, জীবনের কোন বিকল্প হয় না। তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি CESC কে-ও। আমি CESC-র  সঙ্গে কথা বলেছি।  আমাদের  আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ-ও পরিবারগুলির  প্রাপ্য।

আমরা পাশে আছি, সব সময়, প্রতিটি মুহূর্তে। নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি। কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা আছে। ফোন নম্বর- 91-33-22143526/ 91-33-22535185. এ ছাড়াও টোল ফ্রি নম্বর- 91-8697981070 । আজ আর কলকাতায় পুজো উদ্বোধনে কোথাও যাচ্ছি না। জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেব।  কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে ।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget