এক্সপ্লোর

Kolkata: বাড়িতে ফাটল, আতঙ্কে ঘরছাড়া বাসিন্দাদের ঠাঁই স্থানীয় হোটেলই

Kolkata News: কারও চোখে জল! কারও মুখে উৎকণ্ঠার ছাপ! আড়াই বছর পর ফের বাস্তু হারানোর বেদনার ছবি ফিরল বউবাজারের দুর্গাপিটুরি লেনে! বাক্স-প্যাঁটরা হাতে প্রাণভয়ে বাড়ি ছাড়লেন বাসিন্দারা।

সন্দীপ সরকার, সঞ্চয়ন মিত্র ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বউবাজারের দুর্গা পিটুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের হোটেলে সরানোর ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত ৮২ জনকে সরানো হয়েছে। এঁদের মধ্যে এমন মানুষও আছেন, যাঁরা আড়াই বছর আগেও ঘরছাড়া হয়েছিলেন। KMRCL কর্তৃপক্ষ ফিট সার্টিফিকেট দেওয়ায় বাড়িতে ফিরেছিলেন।

কারও চোখে জল! কারও মুখে উৎকণ্ঠার ছাপ! আড়াই বছর পর ফের বাস্তু হারানোর বেদনার ছবি ফিরল বউবাজারের দুর্গাপিটুরি লেনে! বাক্স-প্যাঁটরা হাতে প্রাণভয়ে বাড়ি ছাড়লেন বাসিন্দারা। আপাতত ঘরছাড়াদের ঠাঁই হয়েছে হোটেলে। যেমন দুর্গাপিটুরি লেনের জয়সওয়াল পরিবার। হোটেলের একটি ঘরে ঠাঁই হয়েছে চার জনের পরিবারের। 

দুর্গাপিটুরি লেন, বউবাজারের বাসিন্দা ভারতভূষণ জয়সওয়াল বলছেন, ''ডাক্তারের কাছে গেছিলেন। বাড়ি ফিরেই মাথায় হাত। বাড়ি ছেড়ে হোটেলে উঠতে হয়েছে সাউ পরিবারকেও।''

বছর আড়াই আগে ঘরছাড়া হয়েছিলেন! KMRCL কর্তৃপক্ষ ফিট সার্টিফিকেট দেওয়ায় বাড়িতে ফিরেছিলেন। কিন্তু, ফের সেই একই পরিস্থিতি! ফের ঠাঁই হোটেল! কেউ কেউ তো অসুস্থ সদস্যকে নিয়েই বাধ্য হয়ে নিজের ভিটে ছেড়ে উঠেছেন হোটেলে! 

ক’দিন হোটেলে থাকতে হবে? ফেরার পর আবার কিছু হবে না তো? কোনও উত্তর নেই! শুধুই উৎকণ্ঠা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলেন, "২০১৯-এ যেটা ছিল প্রথম অভিজ্ঞতা, ২০২২-এ সেটা রিপিট হচ্ছে। এগুলো কলকাতার পুরনো বাড়ি। এগুলিকে ইটের বাড়ি বলা হয়। এই বাড়িগুলিতে ফাটল ধরার মূল কারণ, এর যে ভীত সেটা সরতে শুরু করলে তখনই ফাটল হয়। টানেল বোরিং মেশিন যখন আসছিল এদিকে, তখন যে ধরনের কাঁপুনিতে মাটির তলার ভারসাম্য নষ্ট হয়েছিল তাতেই এই বাড়িগুলিতে ফাটল ধরেছিল। আবার সেই সমস্যা হলে বুঝতে হবে একই কারণ রিপিট হয়েছে। এটা দৈবযোগে হয়নি। নির্মাণের কারণেই হচ্ছে। নির্মাণকারী সংস্থা হিসেবে মেট্রো কর্তৃপক্ষ এবং যাঁরা কাজ করছেন, তাঁদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। ফাটল কতটা চওড়া, দীর্ঘ তার ওপর নজর রাখতে হবে। যদি ঘণ্টায় ঘণ্টায় ক্রমশ বেড়ে চলে, তাহলে এই ফাটলগুলো মারাত্মক আকার ধারণ করতে পারে। এই বাড়ির বাসিন্দাদের প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা নিরাপদে থাকা উচিত।"

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget