এক্সপ্লোর

Kolkata: কলকাতায় ফের সক্রিয় হানিট্র্যাপ! মহানগরবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ

Kolkata Police Warnes: কলকাতায় সক্রিয় হানিট্র্যাপ। সাবধান না হলে, পড়তে হতে পারে Online Extortion Gang-এর খপ্পরে!

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: প্রথমে সোশাল নেটওয়ার্কিং সাইটে ফ্রেন্ড রিকোয়েস্ট। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব জমিয়ে, ভিডিও কল! শেষে ব্যক্তিগত মুহূর্তের ছবি রেকর্ডিং করে ব্ল্যাকমেল! কলকাতায় সক্রিয় অনলাইন এক্সটরশন গ্যাং! সতর্ক করে জানাল কলকাতা পুলিশ। কলকাতায় সক্রিয় হানিট্র্যাপ। সাবধান না হলে, পড়তে হতে পারে Online Extortion Gang-এর খপ্পরে! সতর্ক করল লালবাজার! সম্প্রতি কলকাতা জুড়ে এমনই একাধিক অভিযোগ জমা পড়েছে। শুরু হয়েছে ধরপাকড়ও। কিন্তু কী এই হানি ট্র্যাপ? 

কীভাবেই বা কাজ করে Online Extortion Gang? 

পুলিশ সূত্রে দাবি, প্রথমে সুন্দরী মহিলার ছবি দেওয়া প্রোফাইল থেকে সোশাল নেটওয়ার্কিং সাইটে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তা অ্যাকসেপ্ট করলেই ওপ্রান্ত থেকে চ্যাট করার অনুরোধ করা হয়। চ্যাটিং শুরুর পর ক্রমেই গভীর হয় বন্ধুত্ব। পুলিশ সূত্রে দাবি, এরপরেই মোক্ষম চাল দেয় প্রতারকরা। ভিডিও কলে কথা বলার জন্য অনুরোধ করা হয়।আর সেই ভিডিও কলে কথার বলার সময়ই ঘনিষ্ঠ বা ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে রেকর্ড করে নেয় প্রতারকরা। একবার ব্যক্তিগত বা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা ভিডিও প্রতারকদের হাতে চলে গেলেই শুরু হয় ব্ল্যাকমেলিং। 

কলকাতা ডেপুটি কমিশনার (সাইবার ক্রাইম) বিদিশা কলিতা বলেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে...গল্প করছে...ভিডিও কল রেকর্ড করে নিচ্ছে...মর্ফ ছবি করে নিচ্ছে...এছাড়া দেখা যাচ্ছে নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে। ভয়ও দেখাচ্ছে। ভরতপুর, জামতাড়া ও নাইজেরীয় গ্যাং রয়েছে। পুলিশের দাবি, কলকাতার বিভিন্ন থানায় একের পর এক এই ধরনের অভিযোগ জমা পড়ছে। 

ইতিমধ্যেই অভিযোগ পেয়ে ১০ জনকে গ্রেফতারও করেছে। প্রাথমিক তদন্তের পর লালবাজারের গোয়েন্দাদের অনুমান, এর নেপথ্যে ভরতপুর, জামতাড়া ও নাইজেরিয় গ্যাং থাকতে পারে। এই পরিস্থিতিতে ট্যুইট করে নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। কারোর ফোনে এরকম ভিডিও কল এলে, সঙ্গে সঙ্গে তা কেটে, সংশ্লিষ্ট নম্বরটি ব্লক করে দেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি কেউ যদি ইতিমধ্যেই এরধনের প্রতারণার শিকার হন, তাহলে তাঁকে লজ্জা বা ভয় না পেয়ে দ্রুত পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
Humayun Kabir: 'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget