এক্সপ্লোর

Comics Carnival: ব্যাটমান, জোকারের পাশেই অরণ্যদেব, নন্টে ফন্টে, বিপুল সাড়া পেল কলকাতার কমিকস কার্নিভাল

Kolkata News: চোখের সামনে গোকু, ব্যাটম্যান, জোকার-কে ঘোরাফেরা করতে দেখে বেজায় খুশি কচি-কাঁচারা।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: বইয়ের পাতা থেকে জনপ্রিয় কমিকসের জলজ্যান্ত চরিত্ররা উঠে এল কলকাতার কার্নিভালে (। ব্যাটম্যান, জোকার থেকে শুরু করে অরণ্যদেব, শক্তিমান, নন্টে ফন্টে, হাজির সব্বাই। রবিবার, আইসিসিআর-এ কলকাতা কমিকস কার্নিভালের শেষ দিন রীতিমতো জমে উঠল।

জমে উঠল কলকাতার কমিকস কার্নিভাল

কে বলেছে টেকস্যাভি জেনারেশন বইয়ের পাতা ওল্টায় না? কমিকস পড়ে না? রবিবার কলকাতার আইসিসিআর-এ কমিকস প্রেমীদের ভিড় ছিল দেখার মতো। শুধু বই পড়া নয়, কমিকস-প্রেমীরা নিজেরাই পছন্দের চরিত্র সেজে হাজির হয়েছিলেন কমিকস কার্নিভালে। 

চোখের সামনে গোকু, ব্যাটম্যান, জোকার-কে ঘোরাফেরা করতে দেখে বেজায় খুশি কচি-কাঁচারা। এর আগে চলতি বছরের মে-মাসে হয়েছিল এই কার্নিভাল। কলকাতায় এই নিয়ে দ্বিতীয়বার কমিকস কার্নিভালের আয়োজন করা হল। তিন দিনের কার্নিভালে রবিবারই ছিল শেষ দিন।

আরও পড়ুন: Border Security: গরু থেকে মাদক পাচারের রমরমা, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক

অরণ্যদেব, শক্তিমান, হিম্যান, ফ্যান্টম, নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট ছাড়াও বাংলাদেশ ও বিদেশের নানা কমিকসের সম্ভার ছিল কার্নিভালে। কমিকস কার্নিভালে শুধু বই নয়, পছন্দের চরিত্রদের ছবি আঁকা টি-শার্টও বিকিয়েছে রমরমিয়ে। পরের বার থেকে বছরে দু‘বার আরও বড় করে কার্নিভাল করার কথা ভাবছেন উদ্যোক্তারা। 

ডিজিটাল যুগে উপস্থাপনার কমতিই বই বিমুখ করছে পড়ুয়াদের!

তবে ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস পড়ার অভ্যাস কমেছে বললে দাবি করা হলেও, নতুন প্রজন্মের কাছে কমিকস বরাবরই জনপ্রিয়। তাতে অরণ্যদেব, শক্তিমান, নন্টে ফন্টে যেমন রয়েছে, তেমনই বিদেশি কমিকসের প্রতিও অমোঘ আকর্ষণ রয়েছে। নামীদামি বুক স্টোরে গেলেই তার প্রমাণ মেলে। তবে বিশ্বায়নের যুগে যেখানে অ্যানিমে, ওয়েবটুনের রমরমা, সেখানে কমিকসের প্রতি আকর্ষণ ধরে রাখার ক্ষেত্রে উপস্থাপনার উপরও জোর দেওয়া উচিত বলে মত বাজার বিশেষজ্ঞদের। 

এ প্রসঙ্গে কমিকস চরিত্রদের বড়পর্দায় রূপান্তরকেও উদাহরণ হিসেবে তুলে ধরেন কেউ কেউ। মার্ভেল স্টুডিও-র 'অ্যাভেঞ্জার্স' সিরিজ, বছরের পর বছর ধরে চলে আসা 'স্পাইডারম্যান' কমিকস নির্ভর ছায়াছবি, ডিসি-র 'ব্য়াটম্যান', 'সুপারম্যান' সিরিজ তার জলজ্যান্ত উদাহরণ। ভারতের মতো দেশেও বিপুল ব্য়বসা করে ওই সমস্ত ছবি। বছর বছর তাই একের পর এক ছবি তৈরি করে বিপুল আয় করে হলিউডের প্রযোজনা সংস্থাগুলি। 

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget