এক্সপ্লোর

Kolkata Fire: হাইড রোডে পরিত্যক্ত গুদামে আগুন, ঘটনাস্থলে দমকল, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে

Hyde Road Fire: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধে ৭টা নাগাদ প্রথম ওই গুদামের ভিতর আগুনের শিখা দেখতে পান স্থানীয় লোকজন।

সুদীপ্ত আচার্য, কলকাতা: হাইড রোডে পরিত্যক্ত গুদামে আগুন  (Kolkata Fire)। ওই গুদামটি প্রায় আট বছর ধরে বন্ধ ছিল বলে খবর। গুদামের মধ্যে রাখা ছিল পুরনো জামাকাপড়। জামাকাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। সন্ধে ৭ আগুন লাগলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুন নিয়ন্ত্রণে দমকলের ১০টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে (Hyde Road Fire)। 

জামাকাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে খবর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধে ৭টা নাগাদ প্রথম ওই গুদামের ভিতর আগুনের শিখা দেখতে পান স্থানীয় লোকজন (Kolkata Port Trust)। তাঁরাই তড়িঘড়ি খবর দেন দমকলে। তার পর সন্ধে সাড়ে ৭টা থেকে আগুন নেভানোর কাজ শুরু হলেও, গত তিন ঘণ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। এখনও পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন দমকলের আধিকারিক, কর্মীরা। আগুন নোভানোর চেষ্টা চলছে জোর কদমে। ঘটনাস্থলে রয়েছে ১০টি ইঞ্জিন। 

স্থানীয়রা জানিয়েছেন, পোর্ট ট্রাস্টের ওই জায়গায় বেশ কিছু গুদাম রয়েছে। যে গুদামে এ দিন আগুন ধরেছে, সেটি আট বছর ধরে বন্ধ পড়েছিল। পুরনো জামা-কাপড় মজুত করে রাখা ছিল তার মধ্যে। কিন্তু সেখানে কেউ থাকতেন না। তাই ঠিক কী কারণে আগুন ধরল, তা এখনও স্পষ্ট নয়।  তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

আরও পড়ুন: Anubrata Mandal: সকালে উঠে নিয়ম করে জল ঢালতেন, অনুব্রতর দিল্লিযাত্রা আটকালেন শিবঠাকুরই!

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা না গেলেও, বিপদ এড়ানো গিয়েছে। আগুন ছড়িয়ে পড়তে যাতে না পারে, তার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছেন দমকলের কর্মীরা। আগুনের উৎস কী থেকে, তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিষয়টি খতিয়ে দেখা হতে পারে জানা গিয়েছে। 

পোর্ট ট্রাস্টের ওই জায়গায় বেশ কিছু গুদাম রয়েছে

হাইড রোডের যে গুদামে আগুন লেগেছে, তার আশেপাশে আরও বেশ কিছু গুদাম রয়েছে পোর্ট ট্রাস্টের জমিতে। তাই আগুন সেখানেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ছিল। তবে দমকলের তৎপরতায় তা রোখা গিয়েছে। এই মুহূর্তে আছগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত কম। আগুন নেভানো গেলে, আগামী কাল আগুন লাগার কারণ জানমা সম্ভব হবে বলে আশাবাদী দমকল বিভাগ। কিন্তু আট বছর ধরে বন্ধ পড়ে থাকা গুদামংে আচমকা আগুন লাগল কী ভাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Dengue News: রাজ্যে পুজোর মুখে দু'সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি
Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget