এক্সপ্লোর

R Ahmed Dental College Problem : হয়নি ICU হস্তান্তর, ওটি থেকেও বন্ধ মুখের অস্ত্রোপচার, আর আহমেদে বিপাকে রোগীরা

বর্তমানে কোভিড ওয়ার্ড বন্ধ হয়ে গেলেও সেই ICU ওরাল সার্জারি বিভাগকে হস্তান্তর করা হয়নি। আর এর ফলেই গত ৩ বছর ধরে জটিল অস্ত্রোপচার করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : ICU হস্তান্তর না করার অভিযোগ। যার জেরে ওটি (Operation Theater) থাকা সত্ত্বেও বছরের পর বছর হচ্ছে না মুখের জটিল অস্ত্রোপচার (Oral Operation)। আর আহমেদ ডেন্টাল কলেজে (R Ahmed Dental College) দুর্ভোগে রোগীরা। বিষয়টি নিয়ে পূর্ত দফতরের সঙ্গে কথা চলছে, জানিয়েছেন হাসপাতাল সুপার।

অপারেশন থিয়েটার রয়েছে। রয়েছে অপারেশন করার মতো রোগীও। কিন্তু হচ্ছে না একটিও অস্ত্রোপচার! রাজ্যের দন্ত চিকিৎসার অন্যতম উৎকর্ষ কেন্দ্রে আর আহমেদ ডেন্টাল কলেজে চূড়ান্ত রোগী ভোগান্তি। এই নিয়ে হাসপাতাল চত্বরে পড়েছে ডেন্টাল পড়ুয়াদের নামে লেখা পোস্টার।  

কেন এই সমস্যা? হাসপাতাল সূত্রে খবর, ২০১৮-য় হাসপাতালের ওরাল সার্জারি বিভাগে জটিল অস্ত্রোপচারের জন্য ওটির উদ্বোধন করা হয়। ওই সময় হাসপাতালের নিজস্ব ICU না থাকায় সঙ্কটজনক রোগীদের NRS-এ স্থানান্তরিত করা হত। পরবর্তীকালে হাসপাতালের নতুন ভবনে ICU তৈরি হয়। কিন্তু নতুন ভবনের একাংশ কোভিড ওয়ার্ড হয়ে যাওয়ায় ICU-কে তার অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে কোভিড ওয়ার্ড বন্ধ হয়ে গেলেও সেই ICU ওরাল সার্জারি বিভাগকে হস্তান্তর করা হয়নি। আর এর ফলেই গত ৩ বছর ধরে জটিল অস্ত্রোপচার করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। 

চলছে থাকা পরিস্থিতির জেরে প্রবল বিপাকে পড়ছেন আর আহমেদ ডেন্টাল কলেজে চিকিৎসার জন্য আসা রোগীরা। রোগীর দেখভাল সমস্ত কিছু হলেও অপারেশনের জন্য পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে হাসপাতালের অধ্যক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। প্রথমে এড়িয়ে গেলেও পরে বিষয়টি নিয়ে পূর্ত দফতরের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। 

এদিকে, সিএমআরআই হাসপাতালের (CMRI Hospital) বিরুদ্ধে জোড়া অভিযোগ স্বাস্থ্য কমিশনে (Health Commission)। স্বাস্থ্য কমিশনের গাইডলাইন না মেনে বিল করায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা। সাঁইথিয়ার এক রোগীর থেকে নিয়ম বহির্ভূত ভাবে টাকা নেওয়ার অভিযোগ। করোনা আক্রান্ত পুলিশকর্মীর মৃত্যু। পরিবারের সদস্যকে ৭ ঘণ্টা আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ। মামলার রায়দান স্থগিত করল স্বাস্থ্য কমিশন। নির্দিষ্ট প্যাকেজের থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ বেলঘরিয়ার জেনিথের বিরুদ্ধে। জেনিথ হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের।

আরও পড়ুন- বাস থেকে নামতে গিয়ে আঘাত, তা থেকে ১০ কেজির টিউমার, জটিল অস্ত্রোপচারে বার করা হল মহিলার শরীর থেকে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget