এক্সপ্লোর

Illegal Call Center Busted : ঋণ দেওয়ার নামে ভিনরাজ্যে প্রতারণার ছক, ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, গ্রেফতার ১৫

Kolkata News : ভুয়ো কলসেন্টারটি থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে। গ্রেফতার হওয়া ১৫ জনের মধ্যে ১৪ জনই মহিলা।

রঞ্জিত সাউ, কলকাতা : ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ফোন। আর আর্থিক অনটনের মাঝে সেই ফাঁদে পা দিলেই সর্বস্বান্ত করে দেওয়ার ছক। টার্গেট মূলত ভিনরাজ্যের বাসিন্দার। খাস কলকাতায় বসে রমরমিয়ে চলছিল ভুয়ো কল সেন্টারের কারবার। গোপন সূত্রে খোঁজ পেয়ে হানা দিয়ে যে কারবারের পর্দাফাঁস করল পুলিশ।

গোপন সূত্রে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ (Electronics Complex Police Station) খোঁজ পায়, ওড়িশা, অসমের বাসিন্দাদের কাছে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ভুয়ো ফোন যাচ্ছে। যারপরই গোগোমুভিং টেকনোলজি নামক সংস্থার অফিসে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশিতেই বেরিয়ে আসে ভুয়ো কলসেন্টারের চক্র। গ্রেফতার করা হয় ১৫ জনকে। যার মধ্যে ১৪ জনই মহিলা। বেশ কয়েকজন মহিলা ওড়িশা ও অসমের বাসিন্দা।

ভুয়ো কলসেন্টারটি থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি এই ভুয়ো কলসেন্টারের (Fake Call Center) জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখার কাজও শুরু করেছে পুলিশ। কতজন এই ভুয়ো কলসেন্টারের চক্রে পড়ে প্রতারিত হয়েছেন, তার খোঁজ বের করার জন্য ইতিমধ্যে ওড়িশা ও অসমের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে গোটা বিষয়টি নিয়ে আরও তথ্য পেতে।

গতমাসেও কলকাতা ও সংলগ্ন এলাকায় ভুয়ো কলসেন্টারের বিরুদ্ধে অভিযান জারি ছিল। গত মাসের শেষের দিকে ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে দমদমে (Dum Dum)। যেখান থেকে সাতজনকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় মোবাইল ফোন সহ নানা ইলেকট্রনিক্স সামগ্রী। যার কিছুদিন আগে বেনিয়াপুকুর থানা এলাকায় ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ওই ভুয়ো কল সেন্টার থেকে আমেরিকা ও কানাডার নাগরিকদের প্রতারণা করে হাতিয়ে নেওয়া হত অর্থ। ওই অফিস থেকে ৭টি ল্যাপটপ ও ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সিল করে দেওয়া হয় অফিস।                                                       

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget