এক্সপ্লোর

KIFF 2025:ধনধান্য অডিটোরিয়ামে চাঁদের হাট, ৩১ তম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, কতগুলি ছবি এবারের তালিকায় ?

Mamata On KIFF : ৩১ তম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ধনধান্য অডিটোরিয়ামে চাঁদের হাট, ৩১ তম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে পরিচালক রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা। বিশেষ নৃত্য পরিবেশন ডোনা গঙ্গোপাধ্যায়ের। মঞ্চে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়, গৌতম ঘোষ-সহ অন্যান্যরা। প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, 'কলকাতা পুরসভার প্রশ্রয়ে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে..',SIR সংঘাতে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী বলেন, '৩৯ দেশ যোগ দিয়েছে এবারের ৩১ তম  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৩১৫ টি ফিল্ম দেখানো হবে। ..আর আপনারা জানেন যে, পশ্চিমবঙ্গ সবকালেই জনপ্রিয়, কারণ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সিংহ, মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়।আর অনেকে আছেন,..সবার নাম বলতে পারছি না, যার নাম বলতে পারলাম না, তাঁর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।...৬ তারিখ থেকে ১৩ তারিখ অবধি প্রচুর সিনেমা, ডকুমেন্টারি দেখানো হবে, অনুষ্ঠিত হবে প্রচুর সেমিনার, সকলে উপভোগ করুন।'

শুরু হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব মঞ্চেই শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে পরিচালক রমেশ সিপ্পি। বিশেষ নৃত্য পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। হেমন্তের শহরে বাতাসে যখন হিমেল ছোঁয়া..তখনই বসন্ত নামল রুপোলি পর্দায়। বৃহস্পতিবার থেকে সিনেমা-জ্বরে আক্রান্ত হল কলকাতা। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধন হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। প্রদীপ জ্বালালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক   সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, সিনেমা, ফুটবল, উৎসব- সব মিলিয়ে কলকাতার প্রাণ। সিনেমা গোটা পৃথিবীকে যুক্ত করে। ডোনা গঙ্গোপাধ্যায়ের বিশেষ পারফরম্যান্স শুরু থেকেই সুর বেঁধে দিল উৎসবের।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন বলে কথা। মঞ্চে একেবারে চাঁদের হাট৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলে ছবির পরিচালক রমেশ সিপ্পি, কাহানি ছবির পরিচালক সুজয় ঘোষ।ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, জিৎ, দেব সহ বাংলার তারকারা। ছিলেন বহু বিদেশি অতিথিরাও।তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর প্রস্তাব, বাংলা ছবিবেতে বিনিয়োগ করুন। যৌথ প্রচেষ্টায় তৈরি হোক ছবি হোক। মুখ্যমন্ত্রী    মমতা বন্দ্যোপাধ্যায়,এখানে বিনিয়োগ করুন। ছবির সবার কথা বলে, ছবির কোনও সীমানা হয় না। ভাষা যাই হোক। উৎসবের সূচনার মঞ্চেই অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও শিল্পী আরতি মুখোপাধ্যায়ের হাতে বঙ্গবিভূষণ সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় উত্তম-সুচিত্রার সপ্তপদী। চলচ্চিত্র উৎসবের এই বছরের থিম পোল্যান্ড। মূল ভাবনা, ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। ১৩ নভেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেখানে হবে ৩৯টি দেশের ২০০-র বেশি ছবি।এদিন ঋত্বিক ঘটকের ওপর লেখা একটি বইয়েরও উদ্বোধন করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget