এক্সপ্লোর

Municipal Election 2022: পুরভোটে 'ভোটলুঠ', রাজ্য নির্বাচন কমিশনে বামেরা

Municipal Election 2022: পুরভোটে ভোট লুঠ ও সন্ত্রাসের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বামেদের। প্রতিবাদ-বিক্ষোভ জলপাইগুড়িতেও।

কলকাতা  ও জলপাইগুড়ি: রবিবার রাজ্যজুড়ে হওয়া পুরসভার ভোটে তাণ্ডব চালিয়েছে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা। অভিযোগ বামেদের। পুরভোটে ভোট লুঠ ও সন্ত্রাসের অভিযোগে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাল বামেরা। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন একাধিক বাম নেতা। উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। ভোটপরিচালনায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন বিমান বসু। তিনি বলেন, 'কী ভাবে গণতন্ত্রকে ধ্বংস করা যায়, সেটাই করছে তৃণমূল। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে। নির্বাচন কমিশন নখ-দন্তহীন।'

এদিনই পুরভোটে ভোটলুঠের অভিযোগ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন বাম নেতৃত্ব। বিমান বসুর নেতৃত্বে জমা দেওয়া হয় ডেপুটেশন। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা রবীন দেব।  ডেপুটেশনের পাশাপাশি নির্বাচন কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভও করা হয় বামেদের তরফে। 

শুধু কলকাতাই নয়, পুরভোটে অশান্তি এবং ভোটলুঠের অভিযোগে জেলায় জেলায় প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে বাম কর্মী ও সমর্থকরা। সোমবার জলপাইগুড়িতে মহকুমাশাসকের দফতরের সামনে প্রতিবাদ অবস্থান শুরু করেন বাম কর্মী-সমর্থকরা। এসডিও অফিসে যাওয়ার সময় তাঁদের আটকানোর চেষ্টা করা পুলিশের তরফে। বিক্ষোভ হঠাতে লাঠিচার্জও করে জেলা পুলিশ। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভোটের দিন পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই দেদার ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের।

রবিবার জলপাইগুড়িতে একাধিক ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তা ঘিরে পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান বিরোধী দলের প্রার্থীরা। একাধিক এলাকায় বাইরে থেকে লোকজন ঢুকিয়ে বুথ জ্যাম করা হয়েছে বলে অভিযোগ। শুধু বামেরাই নয়, কংগ্রেস এবং বিজেপির তরফেও একই অভিযোগ করা হয়েছিল। রবিবার রাজ্যে একশোরও বেশি পুরসভায় নির্বাচন প্রক্রিয়া চলেছে। সেই ভোট প্রক্রিয়া ঘিরে দিনভর উত্তপ্ত ছিল নানা এলাকা। 

আরও পড়ুন: রাজ্যসড়ক অবরোধ, ভাঙচুর বাস, ঘাটালে বিজেপি-র অবরোধ ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার ৩
 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget