এক্সপ্লোর

Job Seekers Protest : দীর্ঘদিনের দ্রুত নিয়োগের দাবি, এবার আমরণ অনশনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

West Bengal Job Seekers : আন্দোলন, অনশন, সবই চলছে। কিন্তু কবে মিলবে চাকরি ? কবে হাতে আসবে বহু প্রতীক্ষিত নিয়োগপত্র ? জানে না অসহায় মুখগুলো। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে আমরণ অনশনে বসলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী মূর্তির পাদদেশে তাঁদের আন্দোলন পড়েছে ৫২৭ দিনে। এখনও ইন্টারভিউয়ে (Interview) ডাক না পাওয়ার অভিযোগে আদালতের (Court) অনুমতি নিয়ে বুধবার থেকে করুণাময়ীতে শুরু হয় ৭২ ঘণ্টার অবস্থান। কিন্তু সরকারি উদাসীনতার অভিযোগে বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে আমরণ অনশন কর্মসূচিতে (Hunger Strike Till Death) বসেছেন চাকরিপ্রার্থীরা। ঠান্ডার মধ্যেই খোলা আকাশের নীচে চলছে তাঁদের আন্দোলন।

দীর্ঘদিনের দাবি পূরণের রাস্তায় কোনও ইতিবাচক পদক্ষেপ এখনও দেখতে না পেয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের (Upper Primary Job Seekers) প্রশ্ন, '১০ বছর কেটে গেল। যে সময়ে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের তো ১০ বছর বয়সটা কম ছিল। আমাদের তো আর বয়সই নেই যে কোনও চাকরির পরীক্ষা দেব। আর সামাজিক যন্ত্রণাগুলো লোকে বলছে, তোমাদের আর কোনওদিন চাকরি হবে না, তোমরা চাকরি পেলে না, এই যন্ত্রণার অবসান কোথায় গেলে পাব ?' অনশনের মাঝে একজন অসুস্থও হয়ে পড়েন।

এদিকে, চাকরিপ্রার্থীদের অভিযোগ, আন্দোলনস্থলে নেই কোনও আলো। নেই টয়লেটের ব্য়বস্থা। শীতের রাতে খোলা আকাশের নীচেই কাটছে দিন। বৃহস্পতিবার সন্ধেয় চাকরিপ্রার্থীদের মঞ্চে গিয়েছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায় ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। চাকরিপ্রার্থীদের দূরাবস্থা নিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস নেতার কথা কাটাকাটিও হয়।

এরইমধ্য়ে, শুক্রবার সকালে আন্দোলনস্থলে যান কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায়। কংগ্রেস নেতার অভিযোগ, 'অমানবিক শুধু বললে কম হবে। নির্লজ্জ বলতে বাধ্য় হচ্ছি। এখান থেকে সাপ বেরোচ্ছে। মশার উপদ্রব। টয়লেটের তো প্রশ্নচিহ্ন রয়ে গেছে। কেন টয়লেট এখনও অবধি পৌঁছল না। এখানে BGBS (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট) হচ্ছে, সেখানে দেখবেন একাধিক টয়লেট আছে। এখানে মেলা-খেলা উৎসব হলে একাধিক বায়ো টয়লেট বসে যায়। ন্য়ায্য় দাবিতে রাজ্য়ের ভাইবোনেরা লড়াই করছে।'চাকরিপ্রার্থীদের অনশন নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর বার্তা, 'চাকরিপ্রার্থীরা তখনই সমাধান পাবেন, যখন বিজেপি সরকার আসবে। তার আর বেশি দেরি নেই।'

আন্দোলন, অনশন, সবই চলছে। কিন্তু কবে মিলবে চাকরি ? কবে হাতে আসবে বহু প্রতীক্ষিত নিয়োগপত্র ? জানে না অসহায় মুখগুলো। 

আরও পড়ুন- আজ বাজারে পড়ল সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ?

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget