এক্সপ্লোর

Jorabagan News: ব্যক্তিগত আক্রোশের জেরে এই পরিণতি? জোড়াবাগান কাণ্ডে গ্রেফতার এক নাবালক

Kolkata News: এবার জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় খুনের ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করল পুলিশ।

কলকাতা: ব্যক্তিগত আক্রোশের জেরে খুন করা হয়েছে জোড়াবাগানের (Jorabagan News) বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। পাশাপাশি এই ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ব্যক্তি খুন হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

এক নাবালককে গ্রেফতার: এবার জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় খুনের ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করল পুলিশ। ডিসি নর্থ দীপক সরকার বলেন, "চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে।''

চারতলা এই বাড়ির ছাদের একটি ঘরে থাকতেন ৫৮ বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীপুজোর দিন ঘর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, নৃশংসভাবে খুন করা হয় এই ব্যক্তিকে। মৃতদেহে ছিল কোপানোর একাধিক ক্ষতচিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বুধবার রাত ১টা থেকে দুটোর মধ্যে খুন করা হয় তাঁকে। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও, পিছনের দরজা খোলা ছিল। তা দেখে তদন্তকারীরা অনুমান করেন, আততায়ী নিহতের পূর্ব পরিচিত হতে পারে। মৃতের দেহ থেকে সোনার আংটি ও গলার চেন উধাও হয়ে যায়। খোয়া যায় তাঁর মোবাইল ফোন। আততায়ীর সন্ধান পেতে, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা।                                           

এরপরই তদন্ত নতুন দিকে মোড় নেয়। পুলিশ সূত্রে দাবি, নিহতের খোয়া যাওয়া মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখায় নদিয়ার চাপড়ায়। একদিকে সিসিসিভি ফুটেজ অপর দিকে নিহতের মোবাইলের টাওয়ার লোকেশন, এই দুয়ের জেরেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কী কারণে এই খুন হল? পুলিশ সূত্রে দাবি, খুনের নেপথ্যে রয়েছে চরম ব্যক্তিগত আক্রোশ। এদিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। ঠিক কী কারণে এই খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Weather Update: সপ্তাহান্তে হাওয়া বদল, ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, ভাইফোঁটাতে কেমন থাকবে আবহাওয়া?

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget